জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

কানাইঘাটে আইসক্রিম বিক্রেতার লাশ উদ্ধার


প্রকাশিত হয়েছে : ২২ নভেম্বর ২০২৪, ৮:২৮:৪৯ অপরাহ্ন

কানাইঘাট প্রতিনিধি: সিলেটের কানাইঘাটে ফের হত্যাকান্ড সংঘটিত হয়েছে। এবার আব্দুর রহমান লাল মিয়া (৪০) নামে এক আইসক্রিম বিক্রেতার জখমপ্রাপ্ত লাশ দোকান ঘরের ভিতর থেকে উদ্ধার করেছে থানা পুলিশ।

জানা যায়, আব্দুর রহমান লাল মিয়া দীর্ঘদিন থেকে খোলা ভ্যানে করে আইসক্রিম ও খেলনা সামগ্রী ফেরী করে বিক্রি করতেন। গত বুধবার সাতবাঁক ইউনিয়নের লালারচক মাদ্রাসার জলসায় খেলনা ও আইসক্রিম বিক্রি করতে অনেকে দেখেছেন। ঐদিন রাত থেকে লাল মিয়ার মুঠোফোন বন্ধ থাকায় পরিবারের লোকজন তার সাথে কোনো যোগাযোগ করতে পারেনি। এতে সন্দেহ হয় পরিবারের। শুক্রবার সকালে তার পরিবারের লোকজন এসে ভাড়াটিয়া দোকান ঘরের বাইরে তালা দেয়া দেখতে পান। পরে তালা ভেঙে ঘরের চৌকি খাটের উপর মাথায় গুরুতর জখমপ্রাপ্ত লাল মিয়ার রক্তাক্ত লাশ পড়ে থাকতে দেখেন তারা। তবে কি কারণে এ হত্যাকান্ড সংঘটিত হয়েছে তার কারণ জানা যায় নি।

ঘটনাটি থানা পুলিশকে অবহিত করলে থানার ওসি আব্দুল আউয়াল একদল পুলিশ নিয়ে সকাল ১১টায় ঘটনাস্থলে গিয়ে লাল মিয়ার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসেন। পরে তার লাশ ময়না তদন্তের জন্য সিলেট মর্গে প্রেরণ করেন। স্বজনরা জানান, ফেরী করে আইসক্রিম ও খেলনা সামগ্রী বিক্রি করতেন লাল মিয়া।

স্থানীয় ইউপি সদস্য ইসলাম উদ্দিন জানান, লাল মিয়া বিবাহিত, তার এক ছেলে ও দুই শিশু মেয়ে রয়েছে। লাল মিয়া বিভিন্ন এলাকায় আইসক্রিম বিক্রির সুবাদে সে পৌর শহরের একটি দোকানে ভাড়া ঘরে থাকত, মাঝে মধ্যে বাড়িতে যেত।

থানার ওসি আব্দুল আউয়াল জানান, আব্দুর রহমান লাল মিয়ার লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। কারা এ হত্যাকান্ডের সাথে জড়িত তা তদন্ত করে দেখা হচ্ছে।
প্রসঙ্গত যে, গত ১৫ দিনে কানাইঘাটের বিভিন্ন এলাকায় লাল মিয়া সহ ৫টি হত্যাকান্ড ঘটেছে। এ নিয়ে জনমনে আতঙ্ক দেখা দিয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন

এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন

স্বচ্ছতার উদ্যোগে বড় ধাক্কা!

স্বচ্ছতার উদ্যোগে বড় ধাক্কা!

সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ

সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ

বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!

বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!

সর্বশেষ সংবাদ
এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন
এ বছর হচ্ছে না স্থানীয় সরকার নির্বাচন
স্বচ্ছতার উদ্যোগে বড় ধাক্কা!
স্বচ্ছতার উদ্যোগে বড় ধাক্কা!
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
সিলেটে ইসলামী ব্যাংক সচেতন গ্রাহক ফোরামের বিক্ষোভ
বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!
বেতার কমপ্লেক্সে যুবকের মরদেহ : মৃত্যুর কারণ অজানা!
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৫০
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের আরেক শিশুর মৃত্যু
বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও
বাসের পর বাড়ল লঞ্চের ভাড়াও
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম
টানা ছয় দিন ধরে কমছে তেলের দাম
আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ
আ.লীগ-বিএনপি কি একই মুদ্রার এপিঠ ওপিঠ: সোহেল তাজ
প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
প্রবাসীদের স্বার্থে সরকার কূটনৈতিক চ্যানেলে সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে: প্রবাসী কল্যাণমন্ত্রী
ভারতীয় ইলিশ আমদানি বন্ধ 
ভারতীয় ইলিশ আমদানি বন্ধ 
আটগ্রাম-রতনগঞ্জ-জকিগঞ্জ সড়কের খানাখন্দ মেরামত শুরু
আটগ্রাম-রতনগঞ্জ-জকিগঞ্জ সড়কের খানাখন্দ মেরামত শুরু
লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক
লায়ন্স শিশু ও চক্ষু হাসপাতাল পরিদর্শনে লায়ন্স ইন্টারন্যাশনালের পরিচালক
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top