জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

সিলেট যেনো মিছিলের নগরী


প্রকাশিত হয়েছে : ১৩ ডিসেম্বর ২০২৪, ৯:১১:৪৯ অপরাহ্ন


স্টাফ রিপোর্টার: দীর্ঘ দেড় যুগের বেশী সময় পর ঐতিহাসিক আলিয়া মাদ্রাসা ময়দানে কর্মী সম্মেলন করেছে সিলেট জেলা জামায়াত। সকাল ১০টায় সম্মেলনের কার্যক্রম শুরু হলেও সকাল ৮টা থেকেই আলিয়া ময়দানে আসতে থাকেন নেতাকর্মী। বেলা বাড়ার সাথে বাড়তে থেকে উপস্থিতি। সম্মেলন শুরুর আগেই কানায় কানায় পরিপূর্ণ হয়ে যায় আলিয়া মাঠ। সিলেট জেলার সকল উপজেলা ও পৌর শাখার উদ্যোগে স্ব স্ব ব্যানারে মিছিল সহকারে সম্মেলনে যোগ দেন নেতাকর্মীরা। মুহুর্তেই জন স্রোত ছড়িয়ে পড়ে আলিয়া মাঠ থেকে রাস্তায়।

জানা গেছে, সর্বশেষ ২০০৫ সালে ৪ দলীয় জোট সরকারের আমলে আলিয়া মাঠে বিভাগীয় প্রতিনিধি সমাবেশ আয়োজন করেছিল সিলেট জামায়াত। সেই সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৎকালিন সরকারের শিল্পমন্ত্রী ও জামায়াতের আমীর মাওলানা মতিউর রহমান নিজামী। এরপর ২০০৯ সালে এই আলিয়া মাঠে টিপাঁইমুখে বাঁধ নির্মাণের প্রতিবাদে জনসভা করেছিল সিলেট জামায়াত। ঐ জনসভায় তৎকালিন আমীরে জামায়াত মাওলানা মতিউর রহমান নিজামী প্রধান অতিথি ছিলেন। এছাড়া ঐ জনসভায় আল্লামা দেলাওয়ার হোসাইন সাঈদীসহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। এরপর থেকে নগরীর বিভিন্ন স্থানে সভা সমাবেশ করলেও আলিয়া মাঠে কোন কর্মসূচী পালন করতে পারেনি জামায়াত। দীর্ঘ ১৮ বছরেরও বেশী সময় পর সেই আলিয়া মাঠে কর্মী সম্মেলন করেছে জামায়াত।

সম্মেলন ঘিরে জেলা জামায়াতের সকল উপজেলা ও পৌর শাখায় ব্যাপক দাওয়াতি কার্যক্রম পরিচালনা হয়। প্রতিটি শাখা থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত হন। নগরীতে যানজটের বিষয়টি মাথায় রেখে সম্মেলনে আসা সকল গাড়ী রাখা হয় শহরের বাইরে। এরপর পায়ে হেটে মিছিল নিয়ে নেতাকর্মীরা আসেন আলিয়া মাদ্রাসায়।

সরেজমিনে দেখা গেছে, আলিয়া মাঠ পরিপূর্ণ হয়ে জন¯্রােত রাস্তায় ছড়িয়ে পড়লে উপস্থিত স্বেচ্ছাসেবকবৃন্দ আলিয়ার সম্মূখের একটি রাস্তা বন্ধ করেন। অপর রাস্তায় মানব দেয়াল তৈরী করে যানবাহন চলাচলের সুযোগ করে দেন। ফলে বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি থাকলেও আলিয়ার আশপাশের এলাকায় যানজটের সৃষ্টি হয়নি। বিষয়টি জনসাধারণের দৃষ্টি কাড়তে সক্ষম হয়।

প্রাইভেট কার নিয়ে পারিবারিক কাজে যাচ্ছিলেন জনৈক বেসরকারী চাকুরীজীবি। বিপুল সংখ্যক নেতাকর্মীর উপস্থিতি থাকা সত্বেও তার যানবাহনটি নিরাপদে যেতে সহযোগিতা করছিলেন উপস্থিত স্বেচ্ছাসেবক। তাদেরকে ধন্যবাদ জানিয়ে ঐ চাকুরীজীবি বলেন এত মানুষ এরপরও যানজট নেই। বিষয়টি ভাবতেই অবাক লাগে। অথচ আমরা বিগত সময়ে দেখেছি এই মাঠে অনেক দলের কর্মসূচী হয়েছে। মাঠ খালি এরপরও ঐ এলাকায় যানবাহন পুরোপুরি বন্ধ করে দিতে হয়েছে। এমন নেতাকর্মী দেশ পরিচালনায় দায়িত্ব পেলে দেশও শৃঙ্খলার মধ্যে থাকবে।

প্রচ্ছদ এর আরও খবর
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত

মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত

এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫

রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প

সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ

সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ

সর্বশেষ সংবাদ
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত
মহানগর বিএনপির ৪২ ওয়ার্ডে পাঁচ টিম গঠনের সিদ্ধান্ত
এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
এসআরবির অভিযানে হত্যা মামলার আসামিসহ গ্রেপ্তার ৫
নবীগঞ্জের গ্রামাঞ্চলে হারিয়ে যাচ্ছে অভিজ্ঞ ‘ধাত্রী’
নবীগঞ্জের গ্রামাঞ্চলে হারিয়ে যাচ্ছে অভিজ্ঞ ‘ধাত্রী’
কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
কবি হাসান মোছাদ্দিকের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠান
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
তাহিরপুরে বিএনপির বিক্ষোভ মিছিল
রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
রোটারি ক্লাবের ফ্রি ডায়াবেটিস ক্যাম্প
সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ
সিকৃবিতে সন্ত্রাস ও নাশকতামূলক কর্মকাণ্ডের প্রতিবাদে সমাবেশ
অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক
অর্থনৈতিক শুমারির চূড়ান্ত প্রতিবেদন বিষয়ক সেমিনারে জেলা প্রশাসক
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে : সিসিক প্রশাসক
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার করা হবে : সিসিক প্রশাসক
সিলেটে হামে ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে ২ শিশুর মৃত্যু
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১০ ডেঙ্গুরোগী শনাক্ত
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৪৪
হোটেল-রিসোর্ট মালিকদের সাথে এসএমপির সভা
হোটেল-রিসোর্ট মালিকদের সাথে এসএমপির সভা
কদমতলীতে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ গ্রেপ্তার ২
কদমতলীতে ৭ লাখ টাকার ভারতীয় টায়ারসহ গ্রেপ্তার ২
এসএমপির পিওএম বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
এসএমপির পিওএম বিভাগ পরিদর্শনে পুলিশ কমিশনার
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
উপসম্পাদকীয় ও ফিচার: features.jalalabad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com
শিশুকিশোর পাতা: saptadingajb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top