জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আহলান সাহলান মাহে রমজান


প্রকাশিত হয়েছে : ০৬ মার্চ ২০২৫, ১২:১৩:০৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: ইসলামের পাঁচটি স্তম্ভের মধ্যে ঈমান ও সালাতের পরই রোজার অবস্থান। আর তাই রমজানের রোজা রাখা প্রত্যেক মুসলমানের উপর ফরজ। রোজার গুরুত্বপূর্ণ একটি অনুষঙ্গ হলো সাহরি। রোজা রাখবার জন্য শেষরাতে যে খাবার খাওয়া হয় তাই সাহরি। সাহরি খাওয়া সুন্নত। এছাড়াও সাহরির যথেষ্ট গুরুত্ব রয়েছে। মহানবী সা. বলেছেন, মুসলমান এবং ইহুদী-খৃষ্টানদের রোজার মধ্যে পার্থক্য হলো সাহরি। একথা কুরআন থেকেই আমরা জানি যে, রোজা কেবল আমাদের উপর নয়, আমাদের আগেকার নবীদের উম্মতদের উপরও ফরজ ছিল। তবে নবী করীম সা. এর এ-কথা থেকে আমরা বুঝতে পারি আমাদের এবং অমুসলিমদের রোজার মধ্যে পার্থক্য ছিল সাহরি খাওয়া।

এছাড়া সাহরির অনেক ফজিলত রয়েছে। রাসুল সা. বলেছেন, ‘তোমরা সাহরি খাও। নিশ্চয় সাহরির মধ্যে বরকত রয়েছে।’ কাজেই যারা কোনো কারণ ছাড়া অলসতা কিংবা অবহেলায় নানান অজুহাতে সাহরি এড়িয়ে চলেন, তারা মূলত: ইহুদী এবং খৃষ্টানদের অনুসরণ করেন। এছাড়া শারীরিকভাবেও সাহরির অনেক দরকার থেকে যায়। কেননা রোজা পালন করতে গিয়ে সারাদিন না খেয়ে থাকতে হয়। এখন কেউ যদি শেষরাতে সাহরি না খায় তো তার না খেয়ে থাকার সময়টা দীর্ঘ হয়ে পড়ে। এতে করে শারীরিকভাবে অসুস্থ হয়ে যাবার আশঙ্কা থেকে যায়। তাছাড়া সাহরির জন্য জেগে উঠা রোজার জন্য আগ্রহই প্রমাণ করে। এছাড়া এ সময়টি একটি মোবারকময় সময়। চাইলে এ সময় যে কেউ তাহাজ্জুদসহ নানান নফল ইবাদাত বন্দেগী করে আল্লাহর নৈকট্য লাভে নিজেদের এগিয়ে নিতে পারেন। কাজেই সাহরিকে কোনোভাবেই অবহেলা করা ঠিক নয়। নবী করীম সা. হাদিসে বলেছেন, ‘তোমরা সাহরি খাও যদি তা এক ঢোঁক পানিও হয়।’ রমজানের রোজা যেহেতু ফরজ রোজা তাই কোনো কারণে সাহরি খেতে না পারলেও রোজা রাখতে হবে।

রোজা পালনে আমাদের মনে রাখতে হবে কেবল খাবার, পানীয় গ্রহণ ও বৈধ যৌনবৃত্তি থেকে বিরত থাকলেই রোজার লক্ষ্য-উদ্দেশ্য পূরণ হয় না। আল্লাহর ইচ্ছার সামনে নিজের বৈধ ইচ্ছা-চাহিদাগুলো জলাঞ্জলি দিয়ে পরকালমুখী নিয়ন্ত্রিত জীবনযাপনের দীক্ষা নিয়ে একজন ব্যক্তি যাতে তাকওয়া অর্জনে সক্ষম হতে পারে সে উদ্দেশেই রমজারে রোজা ফরজ করা হয়েছে।

মহান আল্লাহ বলেন: ‘হে ঈমানদারগণ! তোমাদের ওপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর; সম্ভবত তোমরা মুত্তাকী হতে পার’। (সূরা আল-বাক্বারা : ১৮৩)। আয়াতে আল্লাহ বলেছেন: ‘সম্ভবত তোমরা তাকওয়া অর্জন করতে পারবে’। এখানে সম্ভবতঃ শব্দটা খুবই তাৎপর্যপূর্ণ। রোজার উদ্দেশ্য হচ্ছে তাকওয়া। কিন্তু রোজা রাখলেই সবাই তাকওয়া অর্জন করতে পারে না। রাসূল সা. বলেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও কাজ ছাড়লো না, তার খাবার ও পানীয় গ্রহণ থেকে বিরত থাকায় আল্লাহর কোনো প্রয়োজন নেই। (সুনানে ইবনে মাজাহ)

রাসূল সা. আরো বলেন, অনেক রোজাদার এমন রয়েছে যাদের রোজায় ক্ষুধার্ত থাকা ছাড়া অন্যকিছু অর্জিত হয় না এবং অনেক রাত্রি জাগরণকারী এমন রয়েছে যাদের রাত্রী জাগরণের কষ্ট ব্যতীত আর কিছুই অর্জিত হয় না। (মুসনাদে আহমাদ)

এর কারণ হচ্ছে, তারা না তাকওয়ার অর্থ বুঝেন, আর না বুঝেন রমজানের উদ্দেশ্য। বুঝেন না বলেই রোজা শেষ হওয়ার পর কিংবা রমজানের মধ্যেই তারা আল্লাহর আদেশ অমান্য করেন এবং নিষিদ্ধ কাজ করে থাকেন। রোজা তাদের জীবনকে বিশুদ্ধ বা সংশোধিত করতে পারেনি। রোজার মাধ্যমে তাদের জীবন এবং আমলের কোনো পরিবর্তন হয়নি। তাই তারা রোজার কাক্সিক্ষত ফল লাভ করতে সক্ষম হননি। তাই রমজানের রোজা এবং তাকওয়ার বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনায় নিয়ে রোজা পালন করতে হয়।

প্রচ্ছদ এর আরও খবর
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা

বিশ্বব্যাংকের প্রতিবেদন  : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

বিশ্বব্যাংকের প্রতিবেদন : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন

রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন

সরকারের কার্যকর পদক্ষেপে বাজারে স্বস্তি ফিরেছে : নাসিম হোসাইন

সরকারের কার্যকর পদক্ষেপে বাজারে স্বস্তি ফিরেছে : নাসিম হোসাইন

সর্বশেষ সংবাদ
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
রেমিট্যান্সে খরচ বেড়েছে
রেমিট্যান্সে খরচ বেড়েছে
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top