জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

আহলান সাহলান মাহে রমজান


প্রকাশিত হয়েছে : ১১ মার্চ ২০২৫, ১২:৫০:০৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার: দেখতে দেখতে রহমতের দশকের শেষদিনে আমরা এসে পৌঁছলাম। কাল থেকে শুরু হবে মাগফিরাত দশক। মহান আল্লাহ তায়ালার অশেষ মেহেরবানিতে রহমতের এ দশকের শেষে বলতে গেলে খুব সুন্দরভাবে আমরা পৌছলাম। এবার সহনীয় গরম, সুলভ দ্রব্যমূল্য এবং বিদ্যুত সরবরাহ সব মিলিয়ে বিগত দিনের চেয়ে অনেক ভালো একটি রমজান আমরা পেয়েছি।

নবী করীম সা. একদিন মিম্বরে খুতবা দিচ্ছিলেন। হঠাৎ তিনি থমকে গেলেন। তারপর বললেন আমীন! এভাবে তিনি তিনবার বললেন। খুতবা শেষে সাহাবারা রাসূল সা. কে জিজ্ঞেস করলেন হে আল্লাহর রাসূল সা. খুতবার সময় আপনি এরকম করলেন কেনো। নবী সা. বললেন, আমি যখন খুতবা দিচ্ছিলাম তখন জিব্রাঈল আ. আমার কাছে এলেন। তিনি বললেন যে ব্যক্তি তাদের পিতামাতাকে জীবিত অবস্থায় পেলো আর তাদের সেবা করে নিজেদের জান্নাত ওয়াজিব করে নিতে পারলো না সে ধ্বংস হোক। আমি বললাম আমীন! এরপর জিব্রাঈল আ. বললেন যে রমজান মাস পেলো আর তার গুনাহ মাফ করিয়ে নিতে পারলো না সে ধ্বংস হোক। আমি বললাম আমীন! এরপর তিনি বললেন যে ব্যক্তি কোথাও আমার (রাসূল সা.) নাম শুনলো আর দুরূদ পড়লো না সে ধ্বংস হোক। আমি এবারও বললাম আমীন!

কাজেই প্রসঙ্গত এখানে দেখা যাচ্ছে রমজান মাস হচ্ছে গুনাহ মাফের মাস। রমজানে আল্লাহ রাব্বুল আলামীন নানানভাবে তাঁর বান্দাদের মাফ করেন। এ মাসে শয়তান যাতে তাঁর বান্দাদের বিপথগামী না করতে পারে এজন্য আল্লাহ শয়তানকে বন্দী করে রাখেন। এ ব্যপারে বুখারী শরীফের ১৭৬৪ নম্বর হাদিসে আবু হুরায়রা রা. বর্ণিত একটি হাদিস বর্ণনা করা হয়েছে। এখানে রাসূল সা. বলছেন, ‘ রমজান মাস এলে আসমানের দরজাগুলো খুলে দেওয়া হয়। জাহান্নামের দরজাগুলো বন্ধ করে দেওয়া হয়। এবং শয়তানকে শিকলবন্দী করা হয়।’ কাজেই এসময় মূল শয়তানের কুমন্ত্রণা থেকে মানুষ মুক্ত থাকে। বান্দাদের যাতে জাহান্নামে না যেতে হয় সেজন্য জাহান্নামের দরজা বন্ধ করে রাখা হয়। সহজ কথায় এত সুযোগ থাকার পর যে গুনাহ থেকে বাঁচতে পারলো না তার ধ্বংস হওয়া ছাড়া আর কিইবা বাকি থাকে। রোজা মানুষকে খারাপ কাজ থেকে ফিরিয়ে রাখে। মানুষের অভ্যাসে পরিবর্তন আনে। আর তাইতো হাদিসে রাসূল সা. বলেছেন,‘ গুনাহ থেকে বাঁচার জন্য রোজা ঢালের মতো’। যুদ্ধের ময়দানে ঢাল যেমন সকল আঘাত থেকে রক্ষা করে রোজা তেমনি মুমিনকে সকল খারাপ কাজ থেকে রক্ষা করে।

রহমতের পরই শুরু হচ্ছে মাগফিরাতের দশক। আমাদের সবার উচিত এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের গুনাহগুলো মাফ করিয়ে নেওয়া। আগের ভুলগুলোর জন্য আল্লাহর কাছে ক্ষমা চেয়ে সামনের সুন্দর দিনের জন্য পরিকল্পনা গ্রহণ করা।

রহমত দশকের এই সায়হ্নে আল্লাহর রহমত অর্জনের তাওফিক যাদের হয়েছে, তারা খুবই ভাগ্যবান। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের সেই ভাগ্যবানদের দলে শরীক করে নিন আর মাগফিরাতের দিনগুলোতে জীবনের সব গুনাহ মাফ করিয়ে নেবার তাওফিক দান করুন। আমীন!

প্রচ্ছদ এর আরও খবর
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা

বিশ্বব্যাংকের প্রতিবেদন  : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

বিশ্বব্যাংকের প্রতিবেদন : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন

রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন

সরকারের কার্যকর পদক্ষেপে বাজারে স্বস্তি ফিরেছে : নাসিম হোসাইন

সরকারের কার্যকর পদক্ষেপে বাজারে স্বস্তি ফিরেছে : নাসিম হোসাইন

সর্বশেষ সংবাদ
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
রেমিট্যান্সে খরচ বেড়েছে
রেমিট্যান্সে খরচ বেড়েছে
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top