জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

মোবারক হো মাহে রমজান


প্রকাশিত হয়েছে : ১৪ মার্চ ২০২৫, ১২:৫০:৪৭ অপরাহ্ন

রমজানের গুরুত্বপূর্ণ একটি দশকে আমরা অবস্থান করছি। রমজানের প্রতিটি দশক, প্রতিটি দিন গুরুত্বপূর্ণ। তবে এই দশক অর্থাৎ মাঝের দশককে মাগফিরাত বা গোনাহ মাফের দশক হিসেবে বলা হয়েছে। রাসুল সা. বলেছেন, রমজানের প্রথম দশদিন রহমতের, মাঝের দশদিন মাগফিরাতের আর শেষের দশদিন নাজাত বা জাহান্নাম থেকে মুক্তির। এমনিতেই সারাবছর সবসময় আল্লাহর রহমত, মাগফিরাতের হাত প্রসারিত থাকে। রমজানে এসে তা একটু আলাদাভাবে গুরুত্ব দেওয়া হয়। এটা রমজানের মর্যাদা। সহজ কথায় বুঝবার জন্য এভাবে বলা যায় বিষয়টি অনেকটা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর পরীক্ষার আগ মুহূর্তের মতো। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেমন সারা বছরই পড়ানো হয় তবে পরীক্ষার আগে এসে তা একটু বাড়িয়ে দেওয়া হয়।

মাগফিরাত বা গুনাহ মাফের সুযোগ বান্দার জন্য আল্লাহর বড়ো এক নিয়ামত। গুনাহ মাফের পদ্ধতিকে বলা হয় তাওবা। তাওবার মাধ্যমে বান্দার মর্যাদা বৃদ্ধি পায়। আল্লাহর প্রিয়দের সারিতে পৌঁছা যায়। সূরা নূরের ৩১ নম্বর আয়াতে আল্লাহ বলছেন, ‘হে মুমিনগণ! তোমরা আল্লাহর কাছে তাওবা করো। তাহলে তোমরা সফলকাম হবে।’ কাজেই গুনাহ করলেই যে তাওবা করতে হবে বা তাওবা করলেই যে কেউ গুনাহ করেছে এমন নয়। আল্লাহর কালাম থেকে সরাসরি বুঝা যাচ্ছে তাওবা হচ্ছে সফলতা লাভেরও একটি মাধ্যম। এর মাধ্যমে রবের প্রতি বান্দার বিনয় এবং ন¤্রতা প্রকাশ পায়। তাওবার মাধ্যমে বান্দার মনে আলাদা এক তৃপ্তি অনুভূত হয়।

নবী সা. এর একটি বিখ্যাত হাদিস হজরত আবু হুরায়রা রা. থেকে বর্ণিত নবী সা. বলেছেন, আল্লাহর কসম আমি প্রতিদিন ৭০ বারের বেশি তাওবা করি। এখানে নবী সা. নিজেই তাওবা করছেন, তাও এক দুবার নয় ৭০ বারেরও বেশি। অথচ নবীর সা. কোনো গুনাহ ছিল না। আসলে এখানে নবী সা. আল্লাহর সবচেয়ে সফল এবং মর্যাদাবান বান্দা এটা তারই প্রমাণ।

মানুষ হিসেবে বান্দাদের গুনাহ হতেই পারে। ভুল তো মানুষেরই হয়। আর তাই আল্লাহ বান্দার সেই ভুল শুধরাবার জন্য তাঁর মাগফিরাতের হাত সব সময়ের জন্য প্রসারিত করে রেখেছেন। বান্দা যখনই তার ভুল বুঝতে পারবে তখনই যাতে তাওবা করে নেয়। আল্লাহর দরবারে তাওবার দরজা সব সময়ের জন্য খোলা।

হজরত আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিসে নবী সা. বলেছেন, যে ব্যক্তি পশ্চিম দিক থেকে সূর্যোদয়ের আগে তাওবা করবে, আল্লাহ তার তাওবা কবুল করবেন। অর্থাৎ কিয়ামতের আগ পর্যন্ত তাওবার দরজা খোলা। কাজেই এখান বুঝা যাচ্ছে বান্দার জন্য আল্লাহ গুনাহ থেকে মাফ পাবার কতো সুযোগ রেখেছেন। আল্লাহ রাব্বুল আলামীন আমাদের যথার্থভাবে তাওবা করার তাওফিক দিন। আমীন।

প্রচ্ছদ এর আরও খবর
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা

শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা

বিশ্বব্যাংকের প্রতিবেদন  : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

বিশ্বব্যাংকের প্রতিবেদন : প্রবৃদ্ধি দুর্বল, বাড়ছে দারিদ্র্য, ঝুঁকিতে ব্যাংক খাত

রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন

রোজার আগে ভোট চায় ইসি, সরকারের লক্ষ্য জুন

সরকারের কার্যকর পদক্ষেপে বাজারে স্বস্তি ফিরেছে : নাসিম হোসাইন

সরকারের কার্যকর পদক্ষেপে বাজারে স্বস্তি ফিরেছে : নাসিম হোসাইন

সর্বশেষ সংবাদ
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
নাগরিকদের গোপন তথ্য সংগ্রহ করে বিক্রি: ৪ পুলিশ গ্রেপ্তার 
রেমিট্যান্সে খরচ বেড়েছে
রেমিট্যান্সে খরচ বেড়েছে
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
কালোবাজারে ট্রেনের টিকিট, স্ব উদ্যোগে আদালতের মামলা
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
রহমানীয়া কল্যাণ ফাউন্ডেশনের সেলাই মেশিন বিতরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
গোয়াইনঘাটে সোনালী ব্যাংক শাখায় ম্যানেজারদের বিদায় ও বরণ
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
কল্যাণ তহবিলের চেক বিতরণ অনুষ্ঠানে প্রশাসক: সিসিককে আরও জনবান্ধব হিসেবে গড়তে চাই
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
শহীদ জিয়া ও খালেদা জিয়ার মাজারে সিলেট যুবদলের শ্রদ্ধা
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
মালয়েশিয়ায় বাংলাদেশি অভিবাসীদের সুরক্ষায় আইওএম-হাইকমিশন বৈঠক
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
২ মাসে বাণিজ্য ঘাটতি বেড়েছে ২৯%
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
জেট ফুয়েলের দাম লিটারে বাড়ল ১৭ টাকা
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
স্কুলে ভর্তি পরীক্ষা বাতিল চেয়ে হাইকোর্টে রিট
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
এক পরিবারে একাধিক সারের ডিলারশিপ নয়
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
আরও ৩৫ লাখ শিশু পাবে হামের টিকা
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
ডেঙ্গু-হামে আরও ১৪ মৃত্যু
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন শাবির ১৮ শিক্ষার্থী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top