জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

নামেই আন্তর্জাতিক বিমানবন্দর, নেই বহুজাতিক এয়ারলাইন্সের ফ্লাইট


প্রকাশিত হয়েছে : ১১ মে ২০২৫, ৭:৪০:১৫ অপরাহ্ন

তামিম মজিদ:

ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেট। দেশের তৃতীয় আন্তর্জাতিক বিমানবন্দর এটি। আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত হবার ২৩ বছরেও সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে উঠতে পারেনি এটি। দেশীয় এয়ারলাইন্সের বাইরে এখানে নেই কোনো বহুজাতিক এয়ারলাইন্সের ফ্লাইট। নেই সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দরের মতো কোনো ব্যস্ততা।

সংশ্লিষ্টরা বলছেন, সম্ভাবনা থাকা সত্ত্বেও আন্তর্জাতিক ফ্লাইটের হাব হয়ে ওঠতে পারেনি ওসমানী বিমানবন্দর। ভারত, ভুটান ও চীনসহ দক্ষিণ ও পূর্ব এশিয়ার বিভিন্ন গন্তব্যে ফ্লাইট চালু করে আর্ন্তজাতিক বিমান চলাচলের হাব হয়ে ওঠতে পারত সিলেট। এখান থেকে কানেক্টিং ফ্লাইট চালু করে সহজেই সারা বিশ্বের সঙ্গে সংযোগ হতে পারত সিলেট। এর ফলে কম খরচে বিশ্বের বিভিন্ন দেশে যেতে পারতেন সিলেটিরা। এছাড়া বিদেশিরাও কানেক্টিং ফ্লাইটের মাধ্যমে সেই সুবিধা নিতে পারতেন। এভিয়েশন বিশেষজ্ঞরা বলছেন, এ খাতে সঠিক বিনিয়োগ, দক্ষ জনশক্তি তৈরি ও নীতিগত দিক দিয়ে উন্নতি করতে হবে। না হলে এভিয়েশন খাত যে জায়গায় আছে, সেখান থেকে উন্নতি হবে না।

প্রবাসীরা বলছেন, ওসমানীতে বিভিন্ন দেশের এয়ারলাইন্স ওঠানামা করলে এভিয়েশন চার্জ, ল্যান্ডিং চার্জ, তেল খরচ ও পার্কিং চার্জসহ বিভিন্ন খাত থেকে বিপুল পরিমাণ অর্থ বাংলাদেশ আয় করতে পারত। যথাযথ পরিকল্পনার অভাবে সুযোগটি হাতছাড়া হচ্ছে। তথ্য মতে, জাপানের আগ্রাসন রুখতে বৃটিশ শাসনামলে সিলেট বিমানবন্দর তৈরি করা হয়। স্বাধীনতার পর সিলেটের কৃতিসন্তান মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল আতাউল গনী ওসমানীর নামানুসারে এটির নামকরণ করা হয়। সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের একান্ত প্রচেষ্টায় বিমানবন্দর ও রানওয়ে সম্প্রসারণ করে ২০০২ সালে এটি আন্তর্জাতিক বিমানবন্দরে উন্নীত হয়।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে বর্তমানে রাষ্ট্রীয় মালিকানাধীন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ও বেসরকারি মালিকানাধীন ইউএস-বাংলা এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করছে। বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিলেট থেকে যুক্তরাজ্যের লন্ডন ও ম্যানচেষ্টারে সপ্তাহে চারটি ফ্লাইট পরিচালনা করে। এর বাইরে মদিনা ও জেদ্দায় কয়েকটি ফ্লাইট এবং ঢাকা থেকে সিলেটে কয়েকটি ফ্লাইট পরিচালনা করে থাকে। এছাড়া দেশিয় বেসরকারি মালিকানাধীন ইউএস-বাংলা এয়ারলাইন্স ঢাকা থেকে সিলেটে প্রতিদিন ৫টি ফ্লাইট পরিচালনা করে থাকে। এর বাইরে বিদেশি কোনো এয়ারলাইন্সের ফ্লাইট ওসমানী বিমানবন্দর থেকে পরিচালিত হয় না।

বিমানবন্দর সংশ্লিষ্টরা বলছেন, কাতার এয়ারওয়েজ, টার্কিশ এয়ারলাইন্স, ইত্তেহাদ এয়ারলাইন্স, এমিরেটস এয়ারলাইন্স, জেট এয়ারওয়েজ ও সৌদি এয়ারলাইন্সসহ বিশ্বের বিভিন্ন দেশের এয়ারলাইন্স যেখানে প্রতিনিয়ত ওঠানামা করে, সেটাই সত্যিকারের আন্তর্জাতিক বিমানবন্দর। কিন্তু সিলেটে বিদেশে কোনো এয়ারলাইন্সই ফ্লাইট পরিচালনা করে না। অথচ বিমানবন্দরটির রানওয়ের দৈর্ঘ্য ১০ হাজার ২৫০ ফুট। এই দৈর্ঘের রানওয়েতে বড় আকারের প্লেনগুলোও অবতরণ করতে পারে।

তবে সিলেটের প্রবাসীরা মনে করছেন, স্বার্থান্বেষী মহলের কারণে ওসমানী বিমানবন্দর সত্যিকার অর্থে ও পূর্ণাঙ্গভাবে আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে উঠছে না। এর ফলে বহির্বিশ্বে থাকা সিলেটের যাত্রীরা বৈষম্য ও ভোগান্তির শিকার হচ্ছেন। তারা বলছেন, বৃটেন থেকে চড়া দামে প্রবাসীরা শুধুমাত্র বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট কিনে সিলেটে আসতে হয়। কাতার বা টার্কিশ এয়ারলাইন্সে যেখানে ৫০০ বা ৬০০ বৃটিশ পাউন্ডে লন্ডন থেকে ঢাকা যাওয়া যায়, সেখানে বিমানে লন্ডন থেকে সিলেটে সরাসরি ফ্লাইটে যেতে গুণতে হয় ১০০০ পাউন্ড থেকে ১৪০০ বৃটিশ পাউন্ড। অর্থাৎ দ্বিগুণ বা তার চেয়েও বেশি।

যুক্তরাজ্য প্রবাসী মো. আব্দুল কাদির দৈনিক জালালাবাদকে বলেন, ‘ইংল্যান্ড থেকে বিমান প্রথমে সিলেটে অবতরণ করে, তারপর ঢাকা যায়। এখানেও ঢাকা থেকে সিলেটের ভাড়া ২০০ থেকে ৩০০ পাউন্ড বেশি। এর কারণ মোটেই বোধগম্য নয়। এটা তো রীতিমত সিলেটের প্রতি বৈষম্য ও বিমাতাসুলভ আচরণ’।

আরেক যুক্তরাজ্য প্রবাসী মো. আব্দুল কালাম বলেন, ‘ওসমানীকে পূর্ণাঙ্গ ও সত্যিকার অর্থে আন্তর্জাতিক বিমানবন্দর করতে হলে বিভিন্ন দেশের এয়ারলাইন্সকে অবতরণের জন্য উন্মুক্ত করে দিতে হবে। তাহলে সেবার মান ও ভাড়ার ক্ষেত্রে প্রতিযোগিতা থাকবে। যার ফলে যাচাই করে যাত্রীরা অপেক্ষাকৃত ভালোটা বেছে নিতে পারবেন’।

যুক্তরাষ্ট্র প্রবাসী মো. শাহপরান বলেন, শুধু নামেই নয় বরং পূর্ণাঙ্গভাবে সিলেট ওসমানী বিমানবন্দরকে আন্তর্জাতিক করা হলে বাংলাদেশের জন্য অপার সম্ভাবনার দ্বার উন্মোচিত হতে পারে। এতে দেশ
লাভবান হবে। ইউএস-বাংলা এয়ারলাইন্সের মহাব্যবস্থাপক মো. কামরুল ইসলাম জালালাবাদকে বলেন, ‘সিলেটকে বেইজড ধরে আপাতত কোনো আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনার পরিকল্পনা আমাদের নেই’।
জানতে চাইলে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক হাফিজ আহমেদ দৈনিক জালালাবাদকে বলেন, ‘আমাদের সক্ষমতা আছে বিদেশি এয়ারলাইন্সের ফ্লাইট ওঠানামার। কিন্তু কোনো বিদেশি এয়ারলাইন্স ফ্লাইট পরিচালনা করে না কেন, সেটা উর্ধতন কর্তৃপক্ষ বলতে পারবে’।

প্রচ্ছদ এর আরও খবর
আজ মহালয়া 

আজ মহালয়া 

দাম বাড়িয়েও কাটছেনা এলপিজি সংকট

দাম বাড়িয়েও কাটছেনা এলপিজি সংকট

সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি

সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি

ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২

সর্বশেষ সংবাদ
আজ মহালয়া 
আজ মহালয়া 
দাম বাড়িয়েও কাটছেনা এলপিজি সংকট
দাম বাড়িয়েও কাটছেনা এলপিজি সংকট
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
সিলেট কিডনী ফাউন্ডেশন হাসপাতাল পরিদর্শনে লর্ড কুরবান হুসাইনসহ দুই ব্রিটিশ এমপি
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
ওসমানীনগরে তিন গাড়ির সংঘর্ষে নিহত ২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ২৬
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
সিলেটে হামে ১৪ বছরের কিশোরের মৃত্যু
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
‘গুণী শিক্ষক সম্মাননা’ পেলেন সন্তোষ চন্দ্র
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
নিরাপদ সড়ক বিষয়ে সচেতনতামূলক সেমিনার
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
ছাত্র মজলিসের ৪ শাখার সহযোগী সদস্য সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
প্রবাসী হয়রানি বন্ধ ও মেজর আক্তারুজ্জামানের মুক্তি দাবীতে পর্তুগালে সমাবেশ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
ছোটমণি নিবাসে স্বপ্নচূড়ার শিক্ষা সামগ্রী বিতরণ
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
গাজায় প্রতি ৯০ মিনিটে একজনকে হত্যা
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
পাঠাওয়ের ২ কোটি গ্রাহকের তথ্য ‘হ্যাক’
হামে আরও ৩ জনের মৃত্যু
হামে আরও ৩ জনের মৃত্যু
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top