তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ সহকারী শিক্ষককে সংবর্ধনা
প্রকাশিত হয়েছে : ০৯ অক্টোবর ২০২৬, ৮:৫৯:২৯ অপরাহ্ন

তাহিরপুর প্রতিনিধি : সুনামগঞ্জের তাহিরপুরে নবনিয়োগপ্রাপ্ত ৪৮ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষককে সংবর্ধনা ও বরণ করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতি, তাহিরপুর উপজেলা শাখার উদ্যোগে তাহিরপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
‘শিক্ষকদের মর্যাদার জয় হোক, নবীনদের হাত ধরে এগিয়ে যাক প্রাথমিক শিক্ষা’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমিতির তাহিরপুর উপজেলা শাখার সভাপতি ও সুনামগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক আবু হোসাইন মো. আসাদুল ইসলাম। সঞ্চালনা করেন উপজেলা শাখার সাধারণ সম্পাদক হোসেন আহমদ তৌফিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির উপজেলা শাখার সিনিয়র সহসভাপতি মাকসুম আহমেদ, সহসভাপতি সাখাওয়াত হোসেন পাটুয়ারী, সহকারী শিক্ষক আশীস কুমার দাস, মুক্তার হোসেন, সাগর, আকমল হোসেন, এইচ আর এম মাসুদ, বিপ্লব পীর, বিশ্বনাথ তালুকদার, মোশাররফ হোসেন পলাশ, আতাউর রহমান, আল হোসাইন মাসুক, আবুল হাসান নিপু ও গোলাম কিবরিয়াসহ সমিতির নেতৃবৃন্দ এবং নবনিয়োগপ্রাপ্ত সহকারী শিক্ষকরা। অনুষ্ঠানের শুরুতে নবনিয়োগপ্রাপ্ত শিক্ষকদের ফুল দিয়ে বরণ করে শুভেচ্ছা জানানো হয়।
বক্তারা বলেন, প্রাথমিক শিক্ষাই শিশুর শিক্ষাজীবনের মূল ভিত্তি। তাই শিক্ষার্থীবান্ধব পরিবেশ তৈরি করে শিশুদের মেধা ও মননের বিকাশে নবীন শিক্ষকদের সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি শিক্ষার্থীদের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে সর্বোচ্চ প্রচেষ্টা চালাতে হবে।





