জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

চালুর পথে একধাপ এগোলো সুনামগঞ্জ মেডিকেল

প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৮:৩৭:৩৬ অপরাহ্ন

সাড়ে ৩৩ কোটি টাকার সরঞ্জাম ক্রয় অনুমোদন

স্টাফ রিপোর্টার : দীর্ঘ প্রতীক্ষার পর সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল চালুর পথে আরও একধাপ এগিয়েছে। ৫০০ শয্যার হাসপাতালটির বিভিন্ন বিভাগের জন্য প্রায় ৩৩ কোটি ৪৮ লাখ টাকার আধুনিক চিকিৎসা সরঞ্জাম কেনার দুটি প্রস্তাব অনুমোদন দিয়েছে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। এসব সরঞ্জামের মধ্যে স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, জরুরি বিভাগ, সার্জারি, অস্ত্রোপচার কক্ষ ও ক্যানসার চিকিৎসার প্রয়োজনীয় যন্ত্রপাতি রয়েছে।

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে বুধবার (৭ অক্টোবর) সচিবালয়ে অনুষ্ঠিত কমিটির বৈঠকে প্রস্তাব দুটি অনুমোদন দেওয়া হয়। ‘সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন’ প্রকল্পের প্রথম সংশোধিত মেয়াদের আওতায় মোট ৩৩ কোটি ৪৭ লাখ ৮৭ হাজার ৬৭৮ টাকা ব্যয়ে এসব যন্ত্রপাতি কেনা হবে। এর মধ্যে প্যাকেজ জিডি-১০-এর লট-৫-এ ১৭ কোটি ৪৯ লাখ ৫৩ হাজার ৫১১ টাকা এবং লট-৩-এ ১৫ কোটি ৯৮ লাখ ৩৪ হাজার ১৬৭ টাকা ব্যয় হবে।

লট-৫-এর আওতায় স্ত্রীরোগ ও প্রসূতিবিদ্যা, চর্মরোগ, রক্ত পরিসঞ্চালন, শ্বাসতন্ত্র, মনোরোগ, দগ্ধ ও প্লাস্টিক সার্জারি এবং দুর্ঘটনা ও জরুরি বিভাগের সরঞ্জাম কেনা হবে। আর লট-৩-এর আওতায় সার্জারি, অস্ত্রোপচার কক্ষ ও ক্যানসার চিকিৎসা বিভাগের জন্য প্রয়োজনীয় যন্ত্রপাতি কেনা হবে। দুটি লটেই সরঞ্জাম সরবরাহের জন্য নির্বাচিত হয়েছে মেসার্স রাজু এন্টারপ্রাইজ, ঢাকা।

জানা গেছে, সুনামগঞ্জে মেডিকেল কলেজ ও ৫০০ শয্যার হাসপাতাল স্থাপনের প্রকল্পটি ২০১৮ সালের ৮ নভেম্বর একনেকে অনুমোদিত হয়। সে সময় প্রকল্প ব্যয় ধরা হয়েছিল ১ হাজার ১০৭ কোটি ৮৭ লাখ টাকা। পরে প্রকল্পের ব্যয় ও মেয়াদ সংশোধন করা হয়। সুনামগঞ্জ সদর উপজেলার কাঠইর মৌজায় সুনামগঞ্জ-সিলেট আঞ্চলিক মহাসড়ক ঘেঁষে মদনপুর পয়েন্ট এলাকায় ২০২০ সালের মার্চে ৩৫ একর জমি অধিগ্রহণ করা হয়। প্রায় ২০টি ভবনের মধ্যে ৫০০ শয্যার হাসপাতাল, মেডিকেল কলেজ, অডিটোরিয়াম, ছাত্রাবাস, ডক্টরস ডরমিটরি ও আবাসিক ভবনের নির্মাণকাজ শেষের দিকে। ২০২১ সালে অস্থায়ী ক্যাম্পাসে মেডিকেল কলেজের পাঠদান শুরু হয়। পরে ২০২৪ সালে নতুন ক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম স্থানান্তর করা হয়।

তবে নতুন ক্যাম্পাসে অবকাঠামোগত অগ্রগতি হলেও হাসপাতাল চালু না হওয়ায় ক্লিনিক্যাল শিক্ষায় সংকট রয়ে গেছে। শিক্ষার্থীদের অভিযোগ, পাঁচটি ব্যাচের প্রায় ৩৫০ শিক্ষার্থীর জন্য পর্যাপ্ত শিক্ষক নেই। ক্লিনিক্যাল ক্লাসও নিয়মিত হচ্ছে না। গত জুনে হাসপাতাল চালুসহ বিভিন্ন দাবিতে শ্রেণি কার্যক্রম বর্জন করে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা। পরে কর্তৃপক্ষ দ্রুত ৫০০ শয্যার হাসপাতাল চালুসহ সমস্যা সমাধানের আশ্বাস দিলেও তাদের অভিযোগ, বাস্তবে পরিস্থিতির তেমন পরিবর্তন হয়নি।

সংশ্লিষ্টরা বলছেন, হাসপাতালের জন্য প্রয়োজনীয় চিকিৎসা সরঞ্জাম কেনার প্রক্রিয়া এগিয়ে যাওয়ায় দীর্ঘদিনের প্রকল্পটি বাস্তবায়নের আরেকটি গুরুত্বপূর্ণ ধাপ এগিয়েছে। এখন হাসপাতালটি কবে নাগাদ পূর্ণাঙ্গভাবে চালু হবে, সেদিকেই তাকিয়ে রয়েছেন শিক্ষার্থী ও স্থানীয়রা। সুনামগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন প্রকল্পের প্রথম সংশোধিত মেয়াদ ২০১৮ সালের ১ নভেম্বর থেকে ২০২৭ সালের ৩০ জুন পর্যন্ত।

প্রচ্ছদ এর আরও খবর
তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

তৃণমূল পর্যায়ে ক্ষমতা ও কর্তৃত্ব বিকেন্দ্রীকরণ করতে হবে: স্থানীয় সরকারমন্ত্রী মঈন খান

সিলেটে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু

সিলেটে ৫০তম জাতীয় দাবা চ্যাম্পিয়নশিপের আঞ্চলিক পর্ব শুরু

কিশোরগ্যাংবিরোধী অভিযানে ৪ দিনে গ্রেপ্তার ২২৭

কিশোরগ্যাংবিরোধী অভিযানে ৪ দিনে গ্রেপ্তার ২২৭

ফের রাজপথে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

ফের রাজপথে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে জাইদুল হত্যায় গ্রেপ্তার ৫
হবিগঞ্জে জাইদুল হত্যায় গ্রেপ্তার ৫
সিলেটে ফেরলো সৌদি আরবে নিহত দুই প্রবাসীর লাশ
সিলেটে ফেরলো সৌদি আরবে নিহত দুই প্রবাসীর লাশ
কুরআন শিক্ষায় উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
কুরআন শিক্ষায় উৎসাহিত করতে কাজ করবে সরকার: রাষ্ট্রপতি
সাবেক মেয়র আনোয়ারের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মামলা
সাবেক মেয়র আনোয়ারের এপিএস শহীদের বিরুদ্ধে দুদকের মামলা
বিমানবন্দরে হয়রানি বন্ধে কড়া নির্দেশ
বিমানবন্দরে হয়রানি বন্ধে কড়া নির্দেশ
চালুর পথে একধাপ এগোলো সুনামগঞ্জ মেডিকেল
চালুর পথে একধাপ এগোলো সুনামগঞ্জ মেডিকেল
জাপানে প্রশিক্ষণে যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী
জাপানে প্রশিক্ষণে যাচ্ছেন ১৭ বিচারক ও ৬ আইনজীবী
মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল কাল
মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল কাল
হাম-ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
হাম-ডেঙ্গুতে আরও ৯ জনের মৃত্যু
পানির ন্যায্য হিস্যায় ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
পানির ন্যায্য হিস্যায় ছাড় দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী 
রমজানে সিন্ডিকেট বরদাশত করবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
রমজানে সিন্ডিকেট বরদাশত করবে না সরকার: বাণিজ্যমন্ত্রী
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top