মহানগর জমিয়তের বিক্ষোভ মিছিল কাল
প্রকাশিত হয়েছে : ০৮ অক্টোবর ২০২৬, ৮:৩৩:৫৯ অপরাহ্ন
ফ্যাসিবাদের বিচার কার্যকর, সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ এবং গ্যাস, বিদ্যুৎ ও জ্বালানির সহনীয় মূল্য নির্ধারণের দাবিতে আগামীকাল শুক্রবার (৯ অক্টোবর) বাদ জুমআ’ বিক্ষোভ মিছিল করবে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ সিলেট মহানগর। বাদ জুমআ’ সিলেট বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদ থেকে এ বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হবে।
এতে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সকল পর্যায়ের দায়িত্বশীল, নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণকে বিক্ষোভ মিছিলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন সিলেট মহানগর জমিয়তের ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা নেজাম উদ্দীন ও সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল মালিক চৌধুরী। নেতৃবৃন্দ কর্মসূচি সফল করতে সংশ্লিষ্ট সকলকে যথাসময়ে উপস্থিত হওয়ার আহ্বান জানান। বিজ্ঞপ্তি





