জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

হবিগঞ্জ-মৌ.বাজার রুটে ২ দিন ধরে বন্ধ বাস চলাচল


প্রকাশিত হয়েছে : ১১ জুন ২০২৫, ৮:৫৮:৫৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নতুন মিনিবাস চলাচল নিয়ে বিরোধকে কেন্দ্র করে সিলেট-হবিগঞ্জ-মৌলভীবাজার রুটে দুই দিন ধরে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের। বিশেষ করে ঈদ শেষে কর্মস্থলে ফেরার অপেক্ষায় থাকা যাত্রীরা পড়েছেন বিপাকে। সিলেট-ঢাকা মহাসড়কে নতুন মিনিবাস চলাচল নিয়ে পরিবহন শ্রমিক নেতাদের মধ্যেই মূলত এই বিরোধ।

হবিগঞ্জ বাস মালিক সমিতি সূত্রে জানা গেছে- মৌলভীবাজার জেলা শ্রমিক ইউনিয়নের নেতারা সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর থেকে হবিগঞ্জের মাধবপুর পর্যন্ত নতুন যাত্রীবাহী মিনিবাস সার্ভিস চালু করেন। গত সোমবার একটি মিনিবাস যাত্রী নিয়ে শায়েস্তাগঞ্জ এলে এতে বাধা দেন হবিগঞ্জ জেলা বাস মালিক সমিতি ও জেলা শ্রমিক ইউনিয়নের লোকজন।

তাদের বক্তব্য-এ রুটে নতুনভাবে মিনিবাস চলাচলের কোনো অনুমোদন নেই। অন্যায়ভাবে নতুন মিনিবাস চালু করা হয়েছে। এ ছাড়া রুটটিতে নিয়মিতি যাত্রীবাহী বাস চলাচল করছে। রুটটিতে অতিরিক্ত বাস সংযুক্ত করার সুযোগ নেই। বিষয়টি নিয়ে দুই পক্ষের মধ্যে বাক-বিতণ্ডা হয়।

অপরদিকে সিলেট-হবিগঞ্জ-মৌলভীবাজার আঞ্চলিক রুটে চলাচলকারী বাসগুলোকে মৌলভীবাজারের উপর দিয়ে চলাচল করতে দিচ্ছেন না জেলার বাস মালিক ও শ্রমিক ইউনিয়নের লোকজন। বাস ভাঙচুরের আশঙ্কায় মঙ্গলবার সকাল থেকে বুধবার (১১ জুন) বিকেল পর্যন্ত এ রুটে কোনো বাস চলাচল করেনি। এতে হবিগঞ্জ ও মৌলভীবাজারের যাত্রীরা বেশ দুর্ভোগে পড়েছেন। অনেকে বাসস্ট্যান্ডে এসে বাস চলাচল বন্ধের বিষয়টি জানতে পারছেন।

হবিগঞ্জ বাস মালিক সমিতির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সোহেল আহমেদ বলেন- সিলেট-ঢাকা মহাসড়কের শেরপুর থেকে হবিগঞ্জের মাধবপুর উপজেলায় নতুন মিনিবাস সার্ভিস চালু করেছেন মৌলভীবাজার শ্রমিক ইউনিয়নের কয়েকজন নেতা। তারা নিয়মনীতি না মেনেই এ বাস সার্ভিস চালু করেন। এতে আমরা হবিগঞ্জ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের লোকজন এ অন্যায়ের প্রতিবাদ করি। এ প্রতিবাদের কারণে মৌলভীবাজারের শ্রমিকেরা হবিগঞ্জের বাসগুলোকে তাঁদের এলাকা দিয়ে যেতে দিচ্ছেন না।

মৌলভীবাজার শ্রমিক ইউনিয়ন বাস লাইন সভাপতি কুতুব মিয়া বলেন- যাত্রীসেবার মান বাড়ানোর লক্ষ্যে তারা সিলেট-ঢাকা মহাসড়কে নতুন মিনিবাস সার্ভিস চালু করেছেন। এ বাস চলাচল করতে দিচ্ছেন না হবিগঞ্জ বাস মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়নের নেতারা। কী কারণে বাধা দেওয়া হচ্ছে- সেটি পরিষ্কার নয়।

এ ব্যাপারে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সিলেট বিভাগীয় সভাপতি ময়নুল ইসলাম দৈনিক জালালাবাদকে বলেন, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলা দুই শ্রমিক ইউনিয়নের মধ্যে একটি সমস্যা চলছে। বিষয়টি দুই জেলার শীর্ষস্থানীয় পরিবহন শ্রমিক নেতৃবৃন্দ সমাধানের চেষ্টা করছেন। তাই ফেডারেশনের বিভাগীয় নেতৃবৃন্দকে এ ব্যাপারে অবহিত করা হচ্ছেনা। তাই আমরা ব্যবস্থা নিতে পারছিনা। আশা করছি দ্রুততম সময়ের মধ্যেই তারা নিজেদের মধ্যকার বিরোধ নিষ্পত্তি করে ফেলবেন।

প্রচ্ছদ এর আরও খবর
৩ হাজার ৭২৩ কুকুরকে জলাতঙ্কের টিকাদান

৩ হাজার ৭২৩ কুকুরকে জলাতঙ্কের টিকাদান

কানাইঘাটে পিকআপ চাপায় কিশোরের মৃত্যু

কানাইঘাটে পিকআপ চাপায় কিশোরের মৃত্যু

মক্তব শিক্ষা পুনরুজ্জীবন ও ইমামদের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে: এমপি আবুল হাসান

মক্তব শিক্ষা পুনরুজ্জীবন ও ইমামদের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে: এমপি আবুল হাসান

আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের

আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের

সর্বশেষ সংবাদ
৩ হাজার ৭২৩ কুকুরকে জলাতঙ্কের টিকাদান
৩ হাজার ৭২৩ কুকুরকে জলাতঙ্কের টিকাদান
ঝিমাই চা বাগানে এমপি শকুকে সংবর্ধনা
ঝিমাই চা বাগানে এমপি শকুকে সংবর্ধনা
কানাইঘাটে পিকআপ চাপায় কিশোরের মৃত্যু
কানাইঘাটে পিকআপ চাপায় কিশোরের মৃত্যু
মক্তব শিক্ষা পুনরুজ্জীবন ও ইমামদের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে: এমপি আবুল হাসান
মক্তব শিক্ষা পুনরুজ্জীবন ও ইমামদের সম্মানজনক বেতন নিশ্চিত করতে হবে: এমপি আবুল হাসান
আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের
আম্বরখানার যানজট নিরসনে মেগা প্রকল্পের উদ্যোগ সিউকের
সিলেটে আইন কমিশনের সেমিনার
সিলেটে আইন কমিশনের সেমিনার
সিলেটে হামে ১ শিশুর মৃত্যু
সিলেটে হামে ১ শিশুর মৃত্যু
গার্মেন্টস শিল্পে অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমীর
গার্মেন্টস শিল্পে অস্থিরতা খুবই উদ্বেগজনক: জামায়াত আমীর
সিলেটে আরও ১৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১৯ ডেঙ্গুরোগী শনাক্ত
সীমান্তে ১৯ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির বিপুল চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২২ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৮১
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৮১
কামরান হত্যাচেষ্টা মামলায় ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
কামরান হত্যাচেষ্টা মামলায় ৭০ বিএনপি নেতাকর্মী খালাস
বালুভর্তি ডাম্প ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২
বালুভর্তি ডাম্প ট্রাকে ৪৯০ বোতল ফেনসিডিলসহ আটক ২
জৈন্তাপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির পাল্টাপাল্টি গুলিবর্ষণ
জৈন্তাপুর সীমান্তে বিএসএফ ও বিজিবির পাল্টাপাল্টি গুলিবর্ষণ
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top