জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. আন্তর্জাতিক

পাচারকৃত অর্থের খোঁজে অন্তর্বর্তী সরকার : নানামুখী উদ্যোগ, বহুমুখী চ্যালেঞ্জ


প্রকাশিত হয়েছে : ১২ জুন ২০২৫, ১১:৩৩:৫৫ অপরাহ্ন

জালালাবাদ রিপোর্ট : অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বর্তমানে যুক্তরাজ্যে সফরে রয়েছেন। সরকারের পক্ষ থেকে বলা হয়, এই সফরে বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ ফেরত আনার বিষয়কে প্রাধান্য দেওয়া হবে।
সেজন্য প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হিসেবে রয়েছেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর ও দুর্নীতি দমন কমিশনের বা দুদক চেয়ারম্যান ড. আবদুল মোমেনও।

মঙ্গলবার রাতে লন্ডনে এক সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, বাংলাদেশ থেকে যুক্তরাজ্যে সে অর্থ পাচার হয়ে এসেছে, সেটিকে কিভাবে ফেরত আনা যায়- সেটি নিয়ে প্রধান উপদেষ্টার সফরসঙ্গীরা কাজ করছেন। এজন্য জোর প্রচেষ্টা চলছে।

কিন্তু পাচার হওয়া অর্থ যুক্তরাজ্য থেকে কিভাবে ফেরত আনা যাবে এবং আসলে সম্ভব হবে কি না, এ নিয়ে চলছে নানা আলোচনা।

বাংলাদেশের আর্থিক খাতের দুর্নীতি নিয়ে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তীকালীন সরকার গঠিত কমিটি যে শ্বেতপত্র প্রকাশ করেছিল তাতে দেখা যায়, বিগত শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে ২৩৪ বিলিয়ন মার্কিন ডলার পাচার হয়েছিল বিদেশে।

অর্থনীতিবিদরা বলছেন, বিগত শাসনামলে বিদেশে পাচারকৃত অর্থের একটা বড় অংশই পাচার হয়েছে যুক্তরাজ্যে। যে কারণে প্রধান উপদেষ্টার এই সফরকে পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মনে করছেন তারা।

তবে তারা এ-ও বলছেন যে, যুক্তরাজ্য থেকে এই পাচারকৃত অর্থ খুব স্বল্প মেয়াদে ফেরত আনা সম্ভব নয়। অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য ছিলেন সরকার গঠিত শ্বেতপত্র প্রকাশ কমিটির প্রধান।

তিনি বিবিসিকে বলেছেন, পাচারকৃত অর্থ ফেরত আনার সহজ কোনো রাস্তা নাই। কেননা, যে অর্থ পাচার হয়ে যুক্তরাজ্যে বিনিয়োগ হয়েছে, সেটির সাথে পাচারকৃত অর্থের যোগসূত্র প্রমাণ করাই বড় চ্যালেঞ্জ।

এদিকে প্রধান উপদেষ্টার এই সফর ঘিরে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ বাংলাদেশকে ফিরিয়ে দেওয়ার আহ্বান জানিয়েছে দুর্নীতিবিরোধী সংস্থা- ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি, স্পটলাইট অন করাপশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-ইউকে।

পাচারের অর্থ ফেরত আনায় যে চ্যালেঞ্জ :
চার দিনের সরকারি সফরে সোমবার যুক্তরাজ্যে পৌঁছান প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। সফরের আগেই অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে জানানো হয়েছিল, অধ্যাপক ইউনূসের এই সফরে বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরতের বিষয়টি গুরুত্ব পাবে।
কর্মকর্তারা বলছেন, বাংলাদেশ থেকে বিদেশে পাচার হওয়া বিপুল পরিমাণ অর্থ ফেরত আনতে সরকার এরই মধ্যে কিছু উদ্যোগ নিয়েছে।
দুর্নীতি দমন কমিশন বিদেশে পাচার হওয়া অর্থ দেশে ফিরিয়ে আনতে বিভিন্ন দেশে চিঠি ও মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্স রিকোয়েস্ট বা এমএলএআর পাঠিয়েছে। বিশ্বের বিভিন্ন দেশে যোগাযোগ করা হলেও এসব দেশের মধ্যে সবচেয়ে বেশি অগ্রগতি রয়েছে যুক্তরাজ্যের ক্ষেত্রে।
অর্থনীতিবিদরা বলছেন, পাচারকৃত অর্থ যে দেশ থেকে অর্থ ফেরত আনা হচ্ছে, সে দেশের আইনের বিষয়টিও গুরুত্বপূর্ণ।

অর্থনীতিবিদ ও গবেষণা প্রতিষ্ঠান সিপিডি’র সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য বিবিসিকে বলেন, যে সমস্ত দেশে বাংলাদেশ থেকে অর্থ পাচার হয়েছে, তার মধ্যে যুক্তরাজ্য অন্যতম একটা বড় জায়গা। ব্রিটেনের আইনি কাঠামোর
সাথে আমাদের আইনি কাঠামোরও অনেক মিল আছে ঔপনিবেশিক কারণে। সে কারণে উদ্যোগটা সেখান থেকেই শুরু হয়েছে। তবে আইনের সাথে মিল থাকলেও পাচারকৃত অর্থের সাথে যোগসূত্রতা নির্ধারণ করা বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তিনি।
দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, পাচারের অর্থ ফেরত আনতে যুক্তরাজ্যে বিভিন্ন কোম্পানিও রয়েছে। তারা বিভিন্ন দেশের সরকারের অনুরোধে অর্থ ফেরানোর কাজ করে থাকে। যুক্তরাজ্য থেকে এই অর্থ ফেরাতেও সে সব কোম্পানির সাহায্য নেওয়ার পরামর্শও দিয়েছেন তিনি।
অন্যদিকে, পাচারকৃত অর্থ ফেরত আনার ক্ষেত্রে দীর্ঘসূত্রিতাকে বড় একটি চ্যালেঞ্জ মনে করছেন বিশ্লেষকরা।
দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বিবিসিকে বলেন, এই অর্থ যে অবৈধভাবে পাচার হয়েছে, তারপর লগ্নি হয়েছে, এটা কিন্তু আদালতে প্রমাণ করতে হবে। এবং এটা করতে গড়ে পাঁচ থেকে সাত বছর লাগে পাচারকৃত অর্থ ফেরত আনতে। এরচেয়ে কমও লাগতে পারে। কিন্তু আমাদের চাপ তো অব্যাহত রাখতে হবে।
প্রধান উপদেষ্টার এই সফরে যারা তার সঙ্গী হিসেবে গিয়েছেন তাদেরকে এই বিষয়ে যুক্তরাজ্যকে আরো ভালভাবে রাজী করিয়ে পাচারকৃত অর্থ ফেরত আনার উদ্যোগ নেয়ার কথাও বলছেন তারা।

যুক্তরাজ্যকে দুর্নীতি বিরোধী তিন সংস্থার আহ্বান
মঙ্গলবার গণমাধ্যমে বিবৃতি পাঠিয়েছে দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি, স্পটলাইট অন করাপশন ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল-ইউকে।
যেখানে যুক্তরাজ্যে পাচার হওয়া অর্থ বাংলাদেশকে ফিরিয়ে দিতে ব্রিটিশ সরকারের প্রতি আহবান জানায় সংস্থাগুলো।

বিবৃতিতে সন্দেহভাজন অর্থ পাচারকারী, দুর্নীতি ও চৌর্যবৃত্তির সঙ্গে জড়িতদের ওপর নিষেধাজ্ঞা আরোপ এবং যুক্তরাজ্যে পাচার হওয়া সম্পদ পুনরুদ্ধারে দেশটির সংস্থাগুলোর প্রতি আহ্বান জানানো হয়।

বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, রাষ্ট্রসংস্কারের চলমান উদ্যোগ, বিশেষ করে দুর্নীতির কার্যকর নিয়ন্ত্রণের অন্যতম ক্ষেত্র হিসেবে পাচার হওয়া সম্পদ বাংলাদেশকে ফিরিয়ে দিতে যুক্তরাজ্যকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এর মাধ্যমে এমন জোরালো বার্তা দিতে হবে যে, চূড়ান্ত বিবেচনায় অর্থপাচারকারীদেরকে শুধু উৎস হিসেবে বাংলাদেশই নয়, গন্তব্য দেশ যুক্তরাজ্যেও কার্যকরভাবে জবাবদিহি করতে হয়।

গণমাধ্যমে পাঠানো এই বিবৃতিতে স্পটলাইট অন করাপশনের নির্বাহী পরিচালক সুসান হাওলি বলেছেন, সময় অপচয় না করে তাৎক্ষণিকভাবে যুক্তরাজ্য সরকারের উচিত বাংলাদেশ থেকে পাচার হওয়া অর্থ জব্দে কার্যকর পদক্ষেপ গ্রহণ করা। একই সঙ্গে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ ও অর্থ পুনরুদ্ধারে আইন প্রয়োগকারী সংস্থাগুলোর প্রচেষ্টা জোরদার করতে হবে।

এই বিবৃতিতে উল্লেখ করা হয়, দ্য অবজারভার ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে’র তদন্তে শেখ হাসিনার ঘনিষ্টজনদের যুক্তরাজ্যে মালিকানাধীন কমপক্ষে ৪০০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পত্তির সন্ধান পাওয়া গেছে। যুক্তরাজ্যের ন্যাশনাল ক্রাইম এজেন্সি (এনসিএ) ইতিমধ্যে ৯০ মিলিয়ন পাউন্ড মূল্যের সম্পদ জব্দ করেছে।
বিবৃতিতে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল ইউকে’র পলিসি ডিরেক্টর ডানকান হেমস বলেন, বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঘনিষ্টজনদের বিরুদ্ধে দুর্নীতি ও চৌর্যবৃত্তির মাধ্যমে অর্জিত (বাংলাদেশ থেকে পাচারকৃত) যুক্তরাজ্যে ৪০০ মিলিয়ন পাউন্ড সম্পদের যে তথ্য প্রকাশিত হয়েছে, যথাযথভাবে অনুসন্ধান করে যুক্তরাজ্য সরকারকে তা জব্দ করতে হবে।

আন্তর্জাতিক এর আরও খবর
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা 

৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা 

বড় সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ

বড় সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ

ভারতের মনিপুরে সহিংসতায় নিহত ৪

ভারতের মনিপুরে সহিংসতায় নিহত ৪

অশান্ত মধ্যপ্রাচ্যের এক দশক

অশান্ত মধ্যপ্রাচ্যের এক দশক

সর্বশেষ সংবাদ
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা 
৫৭ বছর বয়সে ৫৮ সন্তানের বাবা 
সাজেকে ইউপিডিএফ’র গুলিবর্ষণ, তিন হাজার পর্যটক উদ্ধার,  রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধের ডাক
সাজেকে ইউপিডিএফ’র গুলিবর্ষণ, তিন হাজার পর্যটক উদ্ধার,  রাঙামাটি-খাগড়াছড়িতে অবরোধের ডাক
কুলাউড়ায় সাবেক এমপি ইউছুফের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
কুলাউড়ায় সাবেক এমপি ইউছুফের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল
সভাপতির মৃত্যুবার্ষিকীতে জাগপার দোয়া মাহফিল
সভাপতির মৃত্যুবার্ষিকীতে জাগপার দোয়া মাহফিল
প্রতিষ্ঠাবার্ষিকী সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা
প্রতিষ্ঠাবার্ষিকী সফলে জেলা যুবদলের প্রস্তুতি সভা
বড়লেখায় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি
বড়লেখায় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি
বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
বাংলাদেশিসহ ১৫৭ অভিবাসীকে ফেরত পাঠাল মালয়েশিয়া
টিলা কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা
টিলা কাটায় দুই ব্যক্তিকে ১ লাখ টাকা জরিমানা
তামাবিল ইমিগ্রেশনে জৈন্তাপুর আ. লীগ নেতা কামাল গ্রেফতার
তামাবিল ইমিগ্রেশনে জৈন্তাপুর আ. লীগ নেতা কামাল গ্রেফতার
সিলেটের ১২ উপজেলায় ৪৩২ প্রাইমারী শিক্ষকের পদায়ন
সিলেটের ১২ উপজেলায় ৪৩২ প্রাইমারী শিক্ষকের পদায়ন
সীমান্তে ১৯ বিজিবির ৩৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ১৯ বিজিবির ৩৫ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
খাদিমপাড়ায় এসআরবি’র অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২টি এয়ারগান উদ্ধার
খাদিমপাড়ায় এসআরবি’র অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ২টি এয়ারগান উদ্ধার
সীমান্তে ৪৮ বিজিবির ২৭ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সীমান্তে ৪৮ বিজিবির ২৭ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
ওসমানী বিমানবন্দরে যুবলীগ নেতা গ্রেফতার
ওসমানী বিমানবন্দরে যুবলীগ নেতা গ্রেফতার
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত, হাসপাতালে ৪২
সিলেটে আরও ৮ ডেঙ্গুরোগী শনাক্ত, হাসপাতালে ৪২
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top