জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

বড়লেখায় বন্যার পানিতে নষ্ট ২৩৪ বস্তা চাল মাটি চাপা 

প্রকাশিত হয়েছে : ৩০ জুন ২০২৫, ৬:৩৯:৪০ অপরাহ্ন

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা পৌরসভা হলরুম আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে যায়। বন্যার পানি ঢুকে ভিজে নষ্ট বিতরণ অনুপযোগি ভিজিএফের ২৩৪ বস্তা চাল অবশেষে মাটি চাপা দিল পৌরসভা কর্তৃপক্ষ। গত রোববার বিকেলে সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারি, ব্যবসায়ী ও গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে ৭ মেট্টিক টন পঁচা চাল গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়া হয়েছে। পঁচা চালের দুর্গন্ধে পৌরসভার কর্মকর্তা-কর্মচারি ও আগত সেবাগ্রহীতারা দীর্ঘদিন ধরে ভোগান্তি পোহাচ্ছিলেন।
জানা গেছে, গত ৭ জুন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে হতদরিদ্রদের মাঝে বিতরণের জন্য বড়লেখা পৌরসভার অনুকুলে প্রায় ৩১ মেট্টিক টন (১০২৭ বস্তা) ভিজিএফ চাল বরাদ্দ দেয় জেলা প্রশাসন। গত ২৯ মে খাদ্য গোদাম থেকে চাল উত্তোলন করে পৌরসভা হলরুমে চালগুলো রাখা হয়। পরপর দুইদিন সাপ্তাহিক ছুটি থাকায় গত ২ জুন থেকে বিতরণ শুরুর প্রস্তুতি নিলেও ৩১ মে’র আকস্মিক বন্যা ও পাহাড়ি ঢলের পানিতে পৌরসভা কার্যালয়ের ভেতর ৩/৪ ফুট পানিতে ডুবে যায়। এতে অন্যান্য ক্ষয়ক্ষতির সাথে ভিজিএফের ২৩৪ বস্তা চাল ভিজে নষ্ট হওয়ায় বিতরণ অনুপযোগি হয়ে ওঠে। চালগুলো পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছিল, কিন্তু পৌরসভা কর্তৃপক্ষ পঁচা চালের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নিতে পারেনি। অবশেষে এ সংক্রান্ত ৫ সদস্যের কমিটির সিদ্ধান্ত মোতাবেক পৌরসভা কর্তৃপক্ষ পরিবেশবান্ধব উপায়ে গত রোববার বিকেলে পৌরসভার গরুর হাটের পরিত্যক্ত স্থানে চালগুলো মাটি চাপা দিয়েছে।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবউন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিন, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, পৌরসভার উপ-সহকারি প্রকৌশলী দেবজিৎ চন্দ্র দাস, প্রশাসনিক কর্মকর্তা ফখরুল আমিন খান, হিসাবরক্ষক আব্দুল লতিফ, কর নির্ধারক তোফায়েল আহমদ ও ব্যবসায়ী শামীম আহমদ প্রমুখ।
পৌরসভার প্রশাসক ও ইউএনও তাহমিনা আক্তার জানান, ভিজিএফের বিতরণ অনুপযোগি নষ্ট চালগুলো পৌরসভা কার্যালয়ে দুর্গন্ধ ছড়াচ্ছিল। এ ব্যাপারে উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এসএম জামালুদ্দিনকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করে দেওয়া হয়। ওই কমিটির মতামতের ভিত্তিতে দুর্গন্ধে পরিবেশের যাতে কোনো ক্ষতি না হয় সেজন্য চালগুলো (২৩৪ বস্তা) গর্ত খুঁড়ে মাটি চাপা দেওয়া হয়েছে।

প্রচ্ছদ এর আরও খবর
বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল

বন্যার ক্ষতিপূরণে জাতিসংঘে ২ কোটি ডলার চাইবে নেপাল

দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ

দেশ ছাড়ার চেয়ে ১০ বছর জেল খাটাকে বেছে নেব: আসিফ মাহমুদ

পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন

পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির

প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির

সর্বশেষ সংবাদ

প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
প্রাথমিকের সুপারিশপ্রাপ্ত ১৪ হাজার শিক্ষকের যোগদান-পদায়নে সুখবর
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
ফের বন্ধ চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার উৎপাদন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
পলাতক আসামিরা যেন অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা না করে : মাহদী আমিন
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
প্রবাসীদের ভোটাধিকার হরণের চেষ্টা চলছে: জামায়াত আমির
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
ইউপি নির্বাচন: বৈঠকেও চূড়ান্ত হলো না তারিখ
ইউপি নির্বাচন: বৈঠকেও চূড়ান্ত হলো না তারিখ
মহাসড়কে আগস্টে ৪৮১ জনের প্রাণহানি
মহাসড়কে আগস্টে ৪৮১ জনের প্রাণহানি
দোয়ারাবায় ৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
দোয়ারাবায় ৬৩০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ১
জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন
জেলা ক্রীড়া সংস্থার নতুন এডহক কমিটিকে মোহামেডান স্পোর্টিং ক্লাবের অভিনন্দন
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
বিদ্যুৎ-গ্যাস সংকট ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত: বাসদ
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন
তাহিরপুরের বজ্রপাতে যুবকের মৃত্যু
তাহিরপুরের বজ্রপাতে যুবকের মৃত্যু
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে সৃজনশীল পণ্য মেলা বন্ধের দাবি
ব্যবসায়ীদের অস্তিত্ব রক্ষায় সিলেটে সৃজনশীল পণ্য মেলা বন্ধের দাবি
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top