শান্তিগঞ্জে বিএনএফের বিনামূল্যে গরু বিতরণ
প্রকাশিত হয়েছে : ১০ জুলাই ২০২৫, ৮:১৩:৫৫ অপরাহ্ন

সুনামগঞ্জের শান্তিগঞ্জে বাংলাদেশ এনজিও ফাউন্ডেশনের অর্থায়নে বিনামূল্যে ৬ পরিবারকে গরু বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে এনজিও সংস্থা আরপিডব্লিউএসের বাস্তবায়নে সদরপুর সংলগ্ন অত্র অফিস প্রাঙ্গণে হতদরিদ্র পরিবারের মাঝে বিনামূল্যে এ গরু বিতরণ করা হয়।
আরপিডব্লিউএসের নির্বাহী পরিচালক নাজিম উদ্দিমের সভাপতিত্বে ও কর্মী সংগঠক জাকারিয়া আহমদের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন শান্তিগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা তাছলিমা আক্তার লিমা, এনজিও সংস্থা পদ্মার নির্বাহী পরিচালক সাজ্জাদুর রহমান প্রমুখ। এসময় বিভিন্ন এলাকা থেকে আগত উপকারভোগীরা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি







