তাহিরপুরে ৮ শিক্ষা প্রতিষ্ঠান থেকে জিপিএ ৫ পেয়েছে ২৪ জন
প্রকাশিত হয়েছে : ১১ জুলাই ২০২৫, ৮:১৬:৩২ অপরাহ্ন
তাহিরপুর প্রতিনিধি: সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় ৬টি উচচ বিদ্যালয় ও দুটি মাদ্রাসাসহ ৮ টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৪ জন শিক্ষার্থী জিপিএ ৫ পেয়েছে। বৃহস্পতিবার প্রকাশিত এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হলে এই তথ্য পাওয়া গেছে।
জানা গেছে, জিপিএ ৫ পেয়ে প্রথম স্থানে আছে তাহিরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ে ৮টি, ৭ টি পেয়ে দ্বিতীয় স্থানে আছে বাদাঘাট পাবলিক উচ্চ বিদ্যালয়ে, ৫টি পেয়ে তৃতীয় স্থানে আছে ট্যাকেরঘাট খনিজ প্রকল্প উচ্চ বিদ্যালয়, আইডিয়াল ভিশনে ২টি, লউড়েরগড় উচ্চ বিদ্যালয়ে ১টি ও বাগলি উচ্চ বিদ্যালয়ে ১টি।
অপরদিকে মাদ্রাসা শিক্ষাবোর্ডের অধীনে দাখিল পরীক্ষায় তাহিরপুর উপজেলায় দুইটি জিপিএ ৫ পেয়েছে। এর মধ্যে বাদাঘাট রহমানিয়া আওয়ামী দাখিল মাদ্রাসায় একটি জিপিএ ৫ পেয়েছে ও বালিজুরি এইচএ উলুম সিনিয়র মাদ্রাসায় ১ টি পেয়েছে এবং তৃতীয় স্থানে আছে হাজী ইউনুছ আলী উচ্চ বিদ্যালয়।উল্লেখ্য, উপজেলার ২০টি উচ্চ বিদ্যালয়ে পরীক্ষায় অংশগ্রহণ করে ১৮৩০ জন শিক্ষার্থী। এর মধ্যে অকৃতকার্য হয়েছে ১১৪৯ শিক্ষার্থী।







