জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সুনামগঞ্জ

দোয়ারা সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশী নিহত


প্রকাশিত হয়েছে : ১২ জুলাই ২০২৫, ৮:১৪:০৪ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় ভারত-বাংলাদেশ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে শফিকুল ইসলাম নামে এক বাংলাদেশী নাগরিক নিহত হয়েছে।

শুক্রবার (১১ জুলাই) দিবাগত রাতে সুনামগঞ্জ ব্যাটালিয়ন ২৮ বিজিবি অধিনস্থ উপজেলার বোগলাবাজার ইউনিয়নের বাগানবাড়ি বিজিবি ক্যাম্পের আওতাধীন ভাঙাপাড়া এলাকায় এই ঘটনাটি ঘটে। নিহত শফিকুল ইসলাম ওই এলাকার ভাঙ্গাপাড়া গ্রামের বাসিন্দা কিতাব আলী’র পুত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিরাতের ন্যায় শুক্রবার রাত ১ টার দিকে ভারতের মেঘালয় রাজ্য এলাকায় চোরাই পথে গরু আনার কাজ করতে যায় শফিকুল ইসলাম। ভারতের অভ্যন্তরে গরু চোরাচালানের সময় তাকে লক্ষ্য করে গুলি চালায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। পরে লাশ রেখে বিএসএফ চলে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। বিষয়টি নিশ্চিত করে দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক বলেন, উপজেলার বাগান বাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশী নিহত হয়েছে। রাতের আধারে সীমান্ত দিয়ে ভারত থেকে অবৈধ পথে গরু আনতে গিয়ে মূলত এই ঘটনাটি ঘটতে পারে। সুনামগঞ্জ ব্যাটালিয়ন (২৮) বিজিবির অধিনায়ক জাকারিয়া কাদির বলেন, শুক্রবার রাত ১টা ২০ মিনিটের দিকে দোয়ারাবাজার সীমান্তের ভাঙাপাড়ায় বিএসএফ ৩-৪ রাউন্ড গুলি ছোড়ে। এতে শফিকুল ইসলাম গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে পরিবারের কাছে পৌঁছে দেন। পরিবারের সদস্যরা শফিকুলকে দোয়ারাবাজার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে রাতেই তার মৃত্যু হয়। তিনি আরও বলেন, এ ঘটনায় বিএসএফের কাছে পতাকা বৈঠকে প্রতিবাদ জানানো হয়েছে। সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি অব্যাহত রয়েছে।

স্থানীয়রা জানায়, দোয়ারাবাজার উপজেলা সীমান্তে গরু চোরাচালান আগের চেয়েও বৃদ্ধি পেয়েছে। কতিপয় বিজিবি সদস্যদের হাতে নিয়েই বেপরোয়াভাবে চলছে এই তান্ডব। এতে প্রায়ই বিএসএফ কর্তৃক গুলিবর্ষণের ঘটনা ঘটে। এর আগে গত ১০ এপ্রিল দুপুরে সীমান্ত পেরিয়ে ভারতের মেঘালয়ের শিলং জেলার মোশাররম থানার নথরাই পুঞ্জি এলাকায় সুপারি চুরি করতে গিয়ে খাসিয়াদের গুলিতে কুটি মিয়া নামে (৫০) চোরাকারবারি নিহত হয়। তিনি দোয়ারাবাজার উপজেলার পেকপাড়া মোকামছড়া গ্রামের বাসিন্দা।

সুনামগঞ্জ এর আরও খবর
দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন

তাহিরপুরে বিষে মরলো ১০ লাখ টাকার মাছ

তাহিরপুরে বিষে মরলো ১০ লাখ টাকার মাছ

শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

শান্তিগঞ্জে কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম দোয়ারার মারুফ

আবৃত্তিতে সিলেট বিভাগে প্রথম দোয়ারার মারুফ

সর্বশেষ সংবাদ
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্য বিতরণ
ডায়াবেটিস গলি ইউনিট যুবদলের খাদ্য বিতরণ
এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়
এসএমসিসিআইয়ের সঙ্গে টাওয়ার হ্যামলেটস স্পিকারের মতবিনিময়
দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
দোয়ারায় কিশোরকন্ঠ মেধাবৃত্তি পরীক্ষা সম্পন্ন
আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ
আম্বরখানা-বিমানবন্দর সড়কে বাস সিএনজি স্ট্যান্ড স্থানান্তরের উদ্যোগ
স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু
স্পেন থেকে দেশে ফেরার পথে কাতারে সিলেটী যুবকের মৃত্যু
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
গ্রেটার সিলেট ওয়েলফেয়ার কাউন্সিল ইউকে ইস্ট লন্ডন শাখার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত
নগরের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না
নগরের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবে না
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬৪
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৬৪
সিলেট সীমান্তে বিজিবির ২০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২০ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ৮৫৬
সিলেটে ডেঙ্গু আক্রান্ত বেড়ে ৮৫৬
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
সিলেটে হামে ফের শিশুর মৃত্যু
বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল 
বিশ্ববাজারে তেলের দাম ১১৫ ডলার ছাড়াল 
হাম ও ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
হাম ও ডেঙ্গুতে আরও ৫ মৃত্যু
এইচএসসি ও সমমানের ফল কাল
এইচএসসি ও সমমানের ফল কাল
২৮ বিভাগের শীর্ষ মেধাবীদের সংবর্ধনা শাবি ছাত্রশিবিরের
২৮ বিভাগের শীর্ষ মেধাবীদের সংবর্ধনা শাবি ছাত্রশিবিরের
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top