শাল্লায় ৭ চোর আটক
প্রকাশিত হয়েছে : ২২ জুলাই ২০২৫, ৮:০২:৩৯ অপরাহ্ন
সুনামগঞ্জ প্রতিনিধি:
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ৭ চোরকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।সাত চোরের বাড়ি শাল্লা উপজেলার ৪নং শাল্লা ইউনিয়নের কামারগাঁও গ্রামে।
তারা হলো, মোঃ হারুন মিয়া (৫৫), মোঃ আকাশ মিয়া (২০) সাজিদুল মিয়া (৩২), মোঃ কবির মিয়া (২৮), মাহফুজ মিয়া (১৯), মোঃ সোলেমান মিয়া (৩৫) ও জসিম মিয়া (৩৫)।
জানা যায়, শাল্লা বেষ্টিত একটি উপজেলা। এক গ্রামের সাথে আরেক গ্রামের নেই যোগাযোগ। বর্ষায় হাওরপাড়ের মানুষ চোর আাতংকে রাত জেগে পাহারায় দেন। বেশ কিছুদিন ধরে হাওরপাড়ের গ্রামে অহরহ চুরির ঘটনা ঘটেছে। থানা পুলিশকে ভুক্তভোগীরা বিষয়টি জানালে চোর ধরতে নামেন অভিযানে।
শাল্লা থানার কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম বলেন, গভীর রাতে অভিযান চালিয়ে সাত চোরকে আটক করা হয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। চুরি নির্মুল করতে অভিযান অব্যাহত থাকবে।







