জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. সাহিত্য

কেমুসাসের জুলাই গণঅভ্যুত্থান বর্ষপূর্তি উদযাপন


প্রকাশিত হয়েছে : ০২ আগস্ট ২০২৫, ৭:৫৪:০২ অপরাহ্ন


বিপ্লবের কবিতা পাঠ, নগরে বর্ণাঢ্য র‌্যালী, শহিদ পরিবারকে সম্মাননা প্রদান এবং শিশুকিশোরদের মধ্যে পুরস্কার বিতরণের মাধ্যমে শেষ হয়েছে উপমহাদেশের ঐতিহ্যবাহী সাহিত্য প্রতিষ্ঠান কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ আয়োজিত জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপুর্তি উপলক্ষে দুই পর্বের অনুষ্ঠানমালা। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টায় শহিদ সোলেমান হলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সভাপতি ভাষাসৈনিক অধ্যক্ষ মাসউদ খান বলেন, জুলাই গণঅভ্যুত্থানে সকল শ্রেণি-পেশার মানুষের অভূতপূর্ব অংশগ্রহণ ছিল। সাধারণ মানুষ নিজের জীবনকে তুচ্ছজ্ঞান করে ফ্যাসিজমের বিরুদ্ধে রাস্তায় নেমে এসেছিল। তিনি বলেন, গণঅভ্যুত্থানের চেতনাকে হৃদয়ে লালন করে একটি সুখি সমৃদ্ধ বাংলাদেশ গঠনে আমাদের সবাইকে একযোগে কাজ করতে হবে।

সংসদের সহসভাপতি কলামিস্ট আফতাব চৌধুরীর সভাপতিত্বে ও সাহিত্য সংসদের সহসাধারণ সম্পাদক এবং জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপকমিটির সদস্যসচিব এডভোকেট আব্দুল মুকিত অপির পরিচালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল। পরে চব্বিশের জুলাই গণআন্দোলন নিয়ে একটি প্রামাণ্যচিত্র প্রদর্শণ করা হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাহিত্য সংসদের সহসভাপতি ও জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপকমিটি সদস্য সৈয়দ মিছবাহ উদ্দিন, সহসভাপতি মো. রুহুল ফারুক, আল ইসলাহ সম্পাদক ও জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপকমিটি সদস্য আহমদ মাহবুব ফেরদৌস, লাইব্রেরি সম্পাদক নাজমুল আনসারী, সহলাইব্রেরি সম্পাদক ও জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপকমিটির সদস্য ইশরাক জাহান জেলী, কার্যকরী পরিষদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপকমিটির সদস্য এডভোকেট কামাল তৈয়ব, কার্যকরী পরিষদ সদস্য ও জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপকমিটির সদস্য সালেহ আহমদ খসরু, শহিদ আবু তুরাবের ভাই আবুল আহসান এবং প্রতিযোগিতায় বিজয়ী ইফাত হাসান আরমান। অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন জামিল আহমদ। অনুষ্ঠানে শহিদ আবু তুরাব, শহিদ পঙ্কজ কুমার, শহিদ রায়হান, শহিদ তারেক, শহিদ নাজমুল, শহিদ তাজ উদ্দিন, শহিদ ক্বারী মো. কামরুল ইসলাম পাবেল, শহিদ মিনহাজ উদ্দিন, শহিদ গৌছ উদ্দিন এবং শহিদ হাসান আহমদ জয়-এর পরিবারের সদস্যদের হাতে নগদ অর্থ ও সম্মাননা সনদ প্রদান করা হয়। এছাড়া ২৫ জুলাই আয়োজিত জুলাই গ্রাফিতি অংকন ও নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার ও সনদপত্র তুলে দেন অতিথিবৃন্দ। প্রতিযোগিতায় বিজয়ীরা হলো- ‘জুলাই গ্রাফিতি অংকন’ প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে আরিফা আহমদ ১ম, তালবিয়া জান্নাত মারওয়া ২য় এবং ঋতিকা দাশ ও শাহ নেওয়াজ তৈয়ব ফারহান যৌথভাবে ৩য় স্থান অর্জন করে। গ্রাফিতি অংকন ‘খ’ গ্রুপে নওশীন আজিজ ১ম, সারাহ সানজিদা ২য় এবং নিশিতা রায় ও ¯েœহা দাশ পূজা যৌথভাবে ৩য় স্থান অর্জন করে। ‘গ’ গ্রুপে জায়ারা আফরিন চৌধুরী ১ম স্থান অর্জন করে। নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতায় ‘ক’ গ্রুপে তালবিয়া জান্নাত মারওয়া ১ম ও ঋতিকা দাস ২য় স্থান অর্জন করে এবং ‘খ’ গ্রুপে তাপাদার জান্নাতুল জাহরা ১ম ও ঋতু দাস ২য় স্থান অর্জন করে। নির্ধারিত বক্তৃতা প্রতিযোগিতার ‘গ’ গ্রুপে ১ম স্থান অর্জন করে ইফাত হাসান আরমান। আদিল আনোয়ার ও আমির হামজা যৌথভাবে ২য় স্থান অর্জন করে এবং ৩য় স্থান অর্জন করে হোসাইন হামিদ।

বিকেল ৪টায় শহিদ সোলেমান হলে আয়োজিত বিপ্লবের কবিতা পাঠ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল। সংসদের সহলাইব্রেরি সম্পাদক ইশরাক জাহান জেলীর পরিচালনায় শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জুলাই গণঅভ্যুত্থান উদযাপন উপকমিটির সদস্যসচিব আব্দুল মুকিত অপি এডভোকেট। অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাহিত্য সংসদের সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কার্যকরী পরিষদ সদস্য অধ্যক্ষ মো. ছয়ফুল করিম চৌধুরী হায়াত, সংসদের কার্যকরী পরিষদ সদস্য কামাল তৈয়ব, কার্যকরী পরিষদ সদস্য সালেহ আহমদ খসরু, কার্যকরী পরিষদ সদস্য ডা. মো. ফয়জুল হক, কার্যকরী পরিষদ সদস্য সৈয়দ মোহাম্মদ তাহের।

বিপ্লবের কবিতা পাঠে অংশ নেন- বাছিত ইবনে হাবীব, মুহিত চৌধুরী, মামুন সুলতান, মোয়াজ আফসার, শামসীর হারুনূর রশীদ, সাজন আহমদ সাজু, সৈয়দ রেজাউল হক, মুন্নি আক্তার, শান্তা কামালী, মাহফুজ জোহা, কামাল আহমদ, কবির আশরাফ, কুবাদ বখত চৌধুরী রুবেল, আদিল আনোয়ার, আব্দুল মুমিন, মাজহারুল ইসলাম মেনন, জোবেদা বেগম আঁখি, আরিফা আহমদ, ইফাত হাসান আরমান, জামিল আহমদ, তালবিয়া জান্নাত, হাফিজ লোকমান। কবিদের মধ্যে আরো উপস্থিত ছিলেন সাহেদ হুসাইন, মাসুদা সিদ্দিকা রুহী, সরওয়ার ফারুকী, কামরুল আলম, মকসুদ আহমদ লাল, সুফি আকবর, জীম হামযাহ, জুবের আহমদ সার্জন, সাদিক হোসেন এপলু, বাহাউদ্দিন বাহার, নাছির উদ্দিন, আলমগীর চৌধুরী, মুসাফির আব্দুল্লাহ প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হুসাইন হামিদ। এদিকে বিকেল ৬টায় জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তি উপলক্ষে সাহিত্য সংসদ হতে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি চৌহাট্টা পয়েন্ট প্রদক্ষিণ করে সাহিত্য সংসদে এসে শেষ হয়। বিজ্ঞপ্তি

সাহিত্য এর আরও খবর
কেমুসাসের ১২৮৮তম সাহিত্য আসর

কেমুসাসের ১২৮৮তম সাহিত্য আসর

চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি 

চিন্তার বিকাশের জন্য পাঠক তৈরি করা জরুরি 

কেমুসাসের গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা ১০ আগস্ট

কেমুসাসের গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা ১০ আগস্ট

বিলেতের আলোকিতজন’ গ্রন্থের পাঠ আলোচনা অনুষ্ঠিত

বিলেতের আলোকিতজন’ গ্রন্থের পাঠ আলোচনা অনুষ্ঠিত

সর্বশেষ সংবাদ
সিলেট চেম্বারে তফসিল আসে, প্রস্তুতি চলে, হয় না ভোট!
সিলেট চেম্বারে তফসিল আসে, প্রস্তুতি চলে, হয় না ভোট!
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন
রূপপুর বিদ্যুৎকেন্দ্রে জ্বালানি জট : পিছিয়ে যাচ্ছে উৎপাদন
বিচারকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহারে প্রধান বিচারপতির নির্দেশ
বিচারকদের কর্মঘণ্টার যথাযথ ব্যবহারে প্রধান বিচারপতির নির্দেশ
জৈন্তাপুরে নদী থেকে আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার
জৈন্তাপুরে নদী থেকে আগ্নেয়াস্ত্র-গ্রেনেড উদ্ধার
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩২
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে আরও ১২ ডেঙ্গুরোগী শনাক্ত
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সিলেটে হামে আরও ২ শিশুর মৃত্যু
সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম
সরকারি দলের মব হামলা দেশকে অস্থিতিশীল করে তুলছে: ফখরুল ইসলাম
দেশের উন্নয়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে :  কেন্দ্রীয় যুবদল সভাপতি
দেশের উন্নয়নে যুবদলকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে : কেন্দ্রীয় যুবদল সভাপতি
আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে শিল্প সচিব নাছের খান
আলীম ইন্ডাস্ট্রিজ পরিদর্শনে শিল্প সচিব নাছের খান
প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মাউশি পরিচালক
প্রজন্মকে মেধাবীর পাশাপাশি ভালো মানুষ হিসেবে গড়ে তুলতে হবে : মাউশি পরিচালক
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
মৌলভীবাজারকে মডেল জেলা হিসেবে গড়ে তোলা হবে: শ্রম ও কর্মসংস্থান মন্ত্রী
তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
তত্ত্বাবধায়ক সরকারসহ দুই অনুচ্ছেদে গণভোট চায় বিএনপি
জৈন্তা-গোয়াইনঘাটে বিদ্যুৎ থাকবে না কাল
জৈন্তা-গোয়াইনঘাটে বিদ্যুৎ থাকবে না কাল
মৌ’বাজার সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর
মৌ’বাজার সিভিল সার্জনকে প্রত্যাহারের নির্দেশ প্রবাসীকল্যাণ মন্ত্রীর
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top