কেমুসাসের গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতা ১০ আগস্ট
প্রকাশিত হয়েছে : ০৪ আগস্ট ২০২৬, ৮:৩৯:১০ অপরাহ্ন

২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ (কেমুসাস) আগামী ১০ আগস্ট বিকেল ৫টায় সাহিত্য সংসদ প্রাঙ্গণে জুলাই গ্রাফিতি অঙ্কন প্রতিযোগিতার আয়োজন করেছে। প্রতিযোগিতায় চারটি গ্রুপে অংশ নেওয়া যাবে। ক গ্রুপ (১ম-৩য় শ্রেণি) যেকোনো মাধ্যমে, খ গ্রুপ (৪র্থ-৫ম শ্রেণি) কালার পেন্সিলে, গ গ্রুপ (৬ষ্ঠ-৮ম শ্রেণি) প্যাস্টালে এবং ঘ গ্রুপ (৯ম-১১তম শ্রেণি) স্কেচ মাধ্যমে গ্রাফিতি অঙ্কন করবে। সকল গ্রুপের প্রতিযোগিতার বিষয় নির্ধারণ করা হয়েছে ‘জুলাই বিপ্লব’।
কেমুসাসের সাধারণ সম্পাদক সেলিম আউয়াল ও জুলাই গণঅভ্যুত্থান উদযাপন কমিটির সদস্য সচিব অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি প্রতিযোগীদের নিজ নিজ অঙ্কন সামগ্রী সঙ্গে নিয়ে নির্ধারিত সময়ে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন। তবে প্রতিযোগিতার জন্য প্রয়োজনীয় কাগজ সাহিত্য সংসদের পক্ষ থেকে সরবরাহ করা হবে। আগ্রহীদের আগামী ৯ আগস্টের মধ্যে অফিস চলাকালীন সময়ে নাম নিবন্ধনের অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি






