কিউএস র্যাঙ্কিংয়ে শাবিসহ দেশের ৫২ বিশ্ববিদ্যালয়
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৬, ৭:০৩:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : যুক্তরাজ্যভিত্তিক আন্তর্জাতিক শিক্ষা ও গবেষণা সংস্থা কোয়াককোয়ারেলি সাইমন্ডস (কিউএস) ‘ওয়ার্ল্ড ইউনিভার্সিটি র্যাঙ্কিংস : এশিয়া ২০২৭’ প্রকাশ করেছে। এতে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ^বিদ্যালয়সহ দেশের ২৭টি পাবলিক, ২৩টি বেসরকারি ও ২টি আন্তর্জাতিক বিশ^বিদ্যালয়সহ মোট ৫২টি বিশ^বিদ্যালয় স্থান পেয়েছে।
কিউএসের তালিকা অনুযায়ী, কিউএস এশিয়া ইউনিভার্সিটি র্যাঙ্কিংয়ে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে ১৩৬ তম অবস্থানে রয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। এরপর বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয়, রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় এবং যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়।
এ ছাড়া রয়েছে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, ইসলামিক বিশ্ববিদ্যালয়, কুষ্টিয়া, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এবং বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি)।
বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে নর্থ সাউথ ইউনিভার্সিটি। এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রতিষ্ঠানটির অবস্থান ১৪৯তম। দ্বিতীয় অবস্থানে রয়েছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, এশিয়ার তালিকায় প্রতিষ্ঠানটি রয়েছে ২১৬তম অবস্থানে। এরপর রয়েছে ব্র্যাক ইউনিভার্সিটি (২৭১তম), আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয় ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ইন্ডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি), ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটি এবং আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)।
এছাড়া তালিকায় ৫৫৪তম আহছানউল্লাহ ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, ৭০০তম ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ৭৮১-৭৯০ ক্যাটাগরিতে সাউথইস্ট ইউনিভার্সিটি, ৮০১-৮৫০ ক্যাটাগরিতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি), ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি), ৮৫১-৯০০ তালিকায় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন এবং ১১০১-১২০০ তালিকায় স্টামফোর্ড ইউনিভার্সিটি বাংলাদেশ।
এর বাইরে ১২০১-১৩০০ এর মধ্যে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি (ডিআইইউ), গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশ, ইন্টারন্যাশনাল ইসলামিক ইউনিভার্সিটি চিটাগং, স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ ও ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ, ১৩০১-১৪০০ তালিকায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজি (বিইউবিটি), ১৪০১-১৫০০ গণ বিশ্ববিদ্যালয় ও ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি চিটাগং, ১৫০১-এর ওপরে বাংলাদেশ আর্মি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি, উত্তরা ইউনিভার্সিটি, বরেন্দ্র ইউনিভার্সিটি এবং ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশ।
কিউএসের এবারের র্যাঙ্কিংয়ে এশিয়ার বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে প্রথম অবস্থানে রয়েছে হংকং বিশ্ববিদ্যালয়। দ্বিতীয় অবস্থানে চীনের পিকিং বিশ্ববিদ্যালয়।




