পল্লী সঞ্চয় ব্যাংক কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধন
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৬, ৬:৩৪:০৮ অপরাহ্ন
পল্লী সঞ্চয় ব্যাংকের প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো (অর্গানোগ্রাম) দ্রুত অনুমোদন, পদোন্নতি চালু এবং পদবি পরিবর্তনের দাবিতে সিলেটে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ব্যাংকটির কর্মকর্তা-কর্মচারীরা।
বুধবার দুপুর ১২টায় সিলেট সদর উপজেলা কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। সারাদেশের কর্মসূচির অংশ হিসেবে সিলেটের কর্মকর্তা-কর্মচারীরা এতে অংশ নেন।
মানববন্ধনে উপস্থিত ছিলেন পল্লী সঞ্চয় ব্যাংক সিলেট অডিট কার্যালয়ের সিনিয়র অফিসার রুপক চন্দ্র বণিক, সিলেট সদর শাখার কম্পিউটার অপারেটর শহীদুল ইসলাম, মাঠ সহকারী রুবেল বিশ্বাস, নিপেন্দু দেবনাথ, মো. জানু মিয়া, জুনেদুর রহমান, মাহমুদা আক্তার সুমী, মুন্না আক্তার, মমিনা আক্তার, অফিস সহায়ক মো. হবীব মিয়া, জেলা কার্যালয়ের জুনিয়র অফিসার ফয়ছল আহমদ ও মামুনুর রশিদ, কম্পিউটার অপারেটর তৃষ্ণা রাণী নাথ, মাঠ সহকারী আশিষ বিশ্বাস এবং অডিট কার্যালয়ের জুনিয়র কর্মকর্তা শেখ মাহমুদুর রহমান মামুন, আবুল হাসান ও কম্পিউটার অপারেটর ইউনুছ আলী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা জানান, পল্লী সঞ্চয় ব্যাংক প্রতিষ্ঠার পর থেকে যোগদান করা অনেক কর্মকর্তা-কর্মচারী একই পদে কর্মরত রয়েছেন। দীর্ঘদিন ধরে পদোন্নতির সুযোগ না থাকায় তাঁদের পেশাগত অগ্রগতি বাধাগ্রস্ত হচ্ছে।
দীর্ঘদিন ধরে একই পদে কর্মরত থাকায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে হতাশা তৈরি হয়েছে বলে জানান আন্দোলনকারীরা। তাঁদের মতে, পদোন্নতির সুযোগ না থাকায় পেশাগত উন্নয়ন ও কর্মস্পৃহা ব্যাহত হচ্ছে। এ অবস্থায় অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সুদৃষ্টি কামনা করে ব্যাংকের পরিচালনা পর্ষদ কর্তৃক পাঠানো প্রস্তাবিত সাংগঠনিক কাঠামো দ্রুত অনুমোদন, পদোন্নতি কার্যক্রম চালু এবং প্রস্তাবিত পদবি পরিবর্তনের দাবি জানান তাঁরা। বিজ্ঞপ্তি





