মোছাব্বির আহমদ একাডেমির মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৬, ৬:৩৪:৫৪ অপরাহ্ন
সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার খানুয়া এলাকায় তেমুকি বাইপাস সড়কের পাশে অবস্থিত মোছাব্বির আহমদ একাডেমির উদ্যোগে প্রথমবারের মতো ‘মোছাব্বির আহমদ মেধাবৃত্তি পরীক্ষা’ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় বিদ্যালয় প্রাঙ্গণে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে দক্ষিণ সুরমা উপজেলার ১৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।
পরীক্ষা চলাকালে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক হেলাল আহমদ, প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা সদস্য ফরিদ আহমদের সহধর্মিণী ও বিদ্যালয়ের নবনির্বাচিত ম্যানেজিং কমিটির সভাপতি সালমা বাসিত।
এছাড়া উপস্থিত ছিলেন প্রবাসী কমিউনিটি নেতা হাবিবুর রহমান, ম্যানেজিং কমিটির শিক্ষানুরাগী সদস্য রুস্তম আলী, বিদ্যালয়ের সহকারী শিক্ষক জাবির হোসেন, রোমান আহমদ, জেসমিন বেগম, জাহিমা বেগম, নুসরাত জাহান দীপা, বোরহান উদ্দিন, আদনান আহমদসহ অন্যান্য শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীদের জন্য মোট পাঁচটি পুরস্কার ঘোষণা করা হয়েছে। এর মধ্যে প্রথম পুরস্কার ৫ হাজার টাকা, দ্বিতীয় পুরস্কার ৪ হাজার টাকা, তৃতীয় পুরস্কার ৩ হাজার টাকা, চতুর্থ পুরস্কার ২ হাজার টাকা এবং পঞ্চম পুরস্কার ১ হাজার টাকা।
আয়োজকরা জানান, আগামী ১৫ নভেম্বর পরীক্ষার ফলাফল ঘোষণা করা হবে। এ ছাড়া সম্ভাব্য ১৬ ডিসেম্বর পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজনের পরিকল্পনা রয়েছে।
প্রথমবারের মতো এ মেধাবৃত্তি পরীক্ষার আয়োজনকে ঘিরে শিক্ষার্থী, অভিভাবক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে। বিজ্ঞপ্তি





