বালাগঞ্জে নতুন কুঁড়ি স্পোর্টসের প্রস্তুতি সভা
প্রকাশিত হয়েছে : ০৪ নভেম্বর ২০২৬, ৮:২২:৫৪ অপরাহ্ন
নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২) আয়োজন উপলক্ষে সিলেটের বালাগঞ্জ উপজেলায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।বুধবার উপজেলা পরিষদ হলরুমে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মেরিনা দেবনাথ। উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলা উদ্দিন রিপনের সঞ্চালনায় সভায় বক্তব্য দেন পূর্ব পৈলনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. শিহাব উদ্দিন, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আফরোজা আতিক, যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী কর্মকর্তা মিজানুর রহমান, সমাজসেবক মকবুল মিয়া, আজমান আলী জুয়েল, মাহমুদ আলী, মাসুক মিয়া, আনজব আলী, আবুল খান, সাংবাদিক শাহাব উদ্দিন শাহিন ও আমির আলীসহ স্থানীয় বিশিষ্ট ব্যক্তিরা।
সভায় জানানো হয়, বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেল ৩টায় বালাগঞ্জ ডিএন মডেল উচ্চবিদ্যালয় মাঠে নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)-এর উদ্বোধনী অনুষ্ঠান ও ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এ ছাড়া আগামী ২০ নভেম্বর অনুষ্ঠেয় সাবেক নৌবাহিনী প্রধান মাহবুব আলী খান স্মৃতি আন্তঃউপজেলা ফুটবল প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য বালাগঞ্জ উপজেলা দল গঠনসহ বিভিন্ন বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় নতুন কুঁড়ি স্পোর্টস সফলভাবে আয়োজন এবং উপজেলার ক্রীড়াঙ্গনকে আরও গতিশীল করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়। বিজ্ঞপ্তি





