সিলেটে জিডিএফ’র শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধন
প্রকাশিত হয়েছে : ০৮ নভেম্বর ২০২৫, ৭:১৮:৫০ অপরাহ্ন

গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন (জিডিএফ) এর উদ্যোগে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে এক শিক্ষক প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে নগরীর জিন্দাবাজারস্থ জিডিএফ’র কার্যালয়ে আয়োজিত শিক্ষক প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক।
জিডিএফ’র নির্বাহী সদস্য সৈয়দ মাহমুদুল হক এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন দৈনিক সিলেট বাণীর নির্বাহী সম্পাদক এম এ হান্নান, সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি লুবানা ইয়াসমিন শম্পা।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গ্রীন ডিজএ্যাবলড ফাউন্ডেশন-জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান। জিডিএফ’র সমন্বয়কারী শারমিন আক্তার রেবা’র পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন হিসাবরক্ষক মোঃ শাহজাহান, শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমী। উপস্থিত ছিলেন সাংবাদিক এমদাদুর রহমান জিয়া, শিক্ষক মলয় রায়, আফজাল শিকদার, কম্পিউটার অপারেটর তাজকিয়া জান্নাত সুইটি প্রমুখসহ জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুর রফিক বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে শিক্ষক প্রশিক্ষণের বিকল্প নেই। প্রশিক্ষণ কর্মশালার মাধ্যমে শিক্ষকদের অভিজ্ঞতা বৃদ্ধি পায়। বিজ্ঞপ্তি





