নাইওরপুল থেকে ৪ নারী আটক
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৬, ৮:৪৫:১৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর নাইওরপুল এলাকা থেকে চার নারীকে আটক করেছে পুলিশ। সোমবার বেলা ১টার দিকে নাইওরপুলস্থ এসএ পরিবহনের সামনে থেকে বিপুল পরিমাণ ভারতীয় চকলেটসহ তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন— যশোর জেলার মনিরামপুর থানার তাজপুর গ্রামের আবু বাক্কারের মেয়ে শিরিনা, খুলনা জেলার ডুমুরিয়া থানার আইতলা বাজার এলাকার আকরাম আলীর মেয়ে লিমা, যশোর কোতোয়ালী থানার শংকরপুর গ্রামের ইদ্রিস মিয়ার মেয়ে শিলা বেগম এবং একই গ্রামের আছাদ নূরের মেয়ে লিনা খাতুন। তাদের কাছ থেকে ২ লাখ ২৮ হাজার টাকা মূল্যের ভারতীয় কিটকাট চকলেট জব্দ করা হয়েছে।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া কর্মকর্তা উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আইনানুগ ব্যবস্থা গ্রহণপূর্বক আটককৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।






