শান্তিগঞ্জে কৃষকদের বিনামূল্যে সার-বীজ বিতরণ
প্রকাশিত হয়েছে : ১১ নভেম্বর ২০২৫, ৭:২১:৩২ অপরাহ্ন
শান্তিগঞ্জ প্রতিনিধি :
সুনামগঞ্জ জেলার শান্তিগঞ্জ উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ২০২৫-২৬ অর্থ বছরে কৃষি প্রণোদনার আওতায় বোরো (উফশী) ধান ব্যবহারের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি জন্য ক্ষুদ্র ও প্রান্তিক ১৪শত কৃষকদের মাঝে বিনামূল্যে ২০ কেজি সার ও ৫ কেজি ধানের বীজ বিতরণ কার্যাক্রমের উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় শান্তিগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে বিনামূল্যে সার-বীজ বিতরণের উদ্বোধন করেন শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহা।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা আহসান হাবিব, উপজেলা প্রকৌশলী সাজেদুল আলম, উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোফাজ্জল হোসেন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সোহেল তালুকদার, উপ সহকারী কৃষি কর্মকর্তা আবুল কালাম ও উমায়েদ নূর সহ প্রমূখ।





