সিলেট রেঞ্জের ৩৯ থানায় নতুন ওসির পদায়ন
প্রকাশিত হয়েছে : ০২ ডিসেম্বর ২০২৫, ৯:১৫:৪২ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট রেঞ্জের ৪ জেলার পুলিশ সুপারের পর এবার লটারীর মাধ্যমে ৩৯ থানায় নতুন ওসির পদায়ন হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) এসব থানায় ওসির নাম ঘোষণা করা হয়েছে।
পুলিশ সদর দপ্তর সূত্রে জানা যায়, সম্প্রতি লটারিতে দেশের মোট ৫২৭ থানায় নতুন ওসি পদায়ন করা হয়েছে। পদায়ন করা কর্মকর্তাদের নামের তালিকায় প্রস্তাবিত লেখা রয়েছে। তবে সিলেট মেট্রোপলিটনের থানায় নতুন কোন ওসিকে পদায়ন করা হয়নি। যদিও গেল মাসে এসএমপির ৪ টি থানার ওসি রদ-বদল হয়েছে।
সিলেট রেঞ্জের ৩৯ থানায় পদায়ন পাওয়া ওসি’দের মধ্যে রয়েছেন, সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় মোহাম্মদ সফিকুল ইসলাম খান, গোয়াইনঘাট থানায় মোহাম্মদ আব্দুল আহাদ, জকিগঞ্জ থানায় মোহাম্মদ আব্দুর রাজ্জাক, বালাগঞ্জ থানায় মাহফুজ ইমতিয়াজ ভূইয়া, বিশ্বনাথ থানায় গাজী মো. মাহবুবুর রহমান, গোলাপগঞ্জ থানায় মো. আরিফুল ইসলাম, বিয়ানীবাজার থানায় মো. ওমর ফারুক, ওসমানীনগর থানায় মো. মুর্শেদুল হাসান ভূইয়া, জৈন্তাপুর থানায় মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, কানাইঘাট থানায় মো. আমিনুল ইসলাম ও ফেঞ্চুগঞ্জ থানায় আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির।
এছাড়া সুনামগঞ্জ জেলার শাল্লা থানায় মো. রকিবুজ্জামান, দোয়ারাবাজার থানায় তরিকুল ইসলাম তালুকদার, সুনামগঞ্জ সদর থানায় মো. রতন শেখ, দিরাই থানায় এনামুল হক চৌধুরী, মধ্যনগর থানায় একেএম শাহাবুদ্দিন শাহিন, জামালগঞ্জ থানায় মো. বন্দে আলী, ছাতক থানায় মোহাম্মদ মিজানুর রহমান, জগন্নাথপুর থানায় মো. শফিকুল ইসলাম, ধর্মপাশা থানায় মো. শহীদ উল্লাহ, শান্তিগঞ্জ থানায় মো. ওলি উল্লাহ, বিশ্বম্ভরপুর থানায় জাহিদুল ইসলাম, তাহিরপুর থানায় মো. আমিনুল ইসলাম ওসি পদে বদলী হয়েছেন।
অন্যদিকে হবিগঞ্জ জেলার ওসি হিসেবে পদায়ন হয়েছেন নবীগঞ্জ থানায় মো. মুনায়েম মিয়া, শায়েস্তগঞ্জ থানায় মো. আবুল কালাম, হবিগঞ্জ সদর থানায় মো. দেলোয়ার হোসেন, মাধবপুর থানায় মো. মাহবুব মুর্শেদ খান, বাহুবল থানায় মো. সাইফুল ইসলাম, চুনারুঘাট থানায় শফিকুল ইসলাম, বানিয়াচং থানায় শরিফ আহমেদ, আজমীরিগঞ্জ থানায় আকবর হোসেন, লাখাই থানায় মো. জাহিদুল হক।
অপরদিকে মৌলভীবাজার জেলার রাজনগর থানায় মো. ফরিদ উদ্দিন আহমেদ ভূইয়া, বড়লেখা থানায় মো. মনিরুজ্জামান খান, কুলাউড়া থানায় মনিরুজ্জামান মোল্লা, মৌলভীবাজার সদর থানায় মো. সাইফুল ইসলাম, শ্রীমঙ্গল থানায় শেখ জহিরুল ইসলাম মুন্না, কমলগঞ্জ থানায় মো. আব্দুল আওয়াল, জুড়ী থানায় দিলীপ কান্তি নাথকে পদায়ন করা হয়েছে।




