শাবির চার হলে ৬ নতুন সহকারী প্রভোস্ট
প্রকাশিত হয়েছে : ০৭ ডিসেম্বর ২০২৫, ৮:৪৭:৪৫ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের চারটি আবাসিক হলে ৬ জন নতুন সহকারী প্রভোস্ট নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। গতকাল রোববার বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, পুনরাদেশ না দেওয়া পর্যন্ত নৃবিজ্ঞান বিভাগের প্রভাষক খলিলুল্লাহ মো. বায়জদিকে বিজয় ২৪ হল, বাংলা বিভাগের প্রভাষক জাকির হোসেন ও গোলাম রাব্বানীকে শাহপরান হল এবং সমাজকর্ম বিভাগের প্রভাষক ইফতেখার আহমদকে সৈয়দ মুজতবা আলী হল, পলিটিক্যাল স্টাডিজ বিভাগের প্রভাষক মাহজাবীন সারওয়ার চৌধুরী ও সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের প্রভাষক অনন্যা সুহেলি চৌধুরীকে বেগম সিরাজুন্নেছা চৌধুরী হলের সহকারী প্রভোস্ট হিসেবে নিয়োগ করা হলো। নতুন নিয়োগকৃত সহকারী প্রভোস্টরা বিধিমোতাবেক দায়িত্বভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা প্রাপ্য হবেন। এ আদেশ যোগদানের তারিখ থেকে কার্যকর হবে।





