নবনির্বাচিত প্রেসক্লাব নেতৃবৃন্দকে খন্দকার মুক্তাদিরের অভিনন্দন
প্রকাশিত হয়েছে : ০২ জানুয়ারি ২০২৬, ৯:৫৩:৩২ অপরাহ্ন

সিলেট প্রেসক্লাবের নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছেন সিলেট-১ (মহানগর ও সদর) আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও দলের চেয়ারপার্সনের উপদেষ্টা খন্দকার আব্দুল মুক্তাদির।
শুক্রবার এক অভিনন্দন বার্তায় তিনি বলেন, গণমাধ্যমকে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ বলা হয় মূলত তার গণতান্ত্রিক দায়িত্বের কারণে। আমরা আশাকরি নবনির্বাচিত সাংবাদিক নেতৃবৃন্দ সমাজে জবাবদিহিতা এবং স্বচ্ছতা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন। তাদের মাধ্যমে সাধারণ মানুষ রাষ্ট্রের কার্যক্রম এবং নীতিনির্ধারণ প্রক্রিয়া সম্পর্কে সহজে জানতে পারবে। একটি স্বাধীন গণমাধ্যম জনগণের চোখ ও কান হিসেবে কাজ করতে আমাদের সহায়তা অব্যাহত থাকবে। নবনির্বাচিত প্রেসক্লাব নেতৃবৃন্দ সমাজে অপসংস্কৃতির পরিবর্তনে ভূমিকা ও সামাজিক উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার হবেন ও ঐতিহাসিক সিলেট প্রেসক্লাবের ঐতিহ্য ধারণ করে তারা সঠিকভাবে পরিচালনা করবেন বলে নেতৃবৃন্দ প্রত্যাশা করেন।-বিজ্ঞপ্তি





