গোলাপগঞ্জে খালেদা জিয়ার মাগফেরাত কামনায় দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ৬:১৭:৩৯ অপরাহ্ন

সিলেট-৬ আসনে বিএনপি মনোনীত প্রার্থী ও জেলার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেছেন, আমাদের মা আজ আমাদের মাঝে নেই, কিন্তু তিনি আমাদের অভিভাবক হিসেবে তাঁর সুসন্তান তারেক রহমানকে রেখে গেছেন। তাঁর নির্দেশেনা অনুযায়ী-ই আমাদের পা ফেলতে হবে। সংগঠনের স্বার্থবিরোধী কোনো কাজ করা যাবে না। দলের বার্তা স্পষ্ট, যারাই সংগঠনের স্বার্থবিরোধী কাজ করবেন তারা স্বৈরাবাচারের দালাল, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেবে দল। বৃহস্পতিবার রাতে পৃথক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
বৃহস্পতিবার রাতে গোলাপগঞ্জ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মাগফিরাত ও বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের কল্যাণ কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
গোলাপগঞ্জ পৌরসদরের একটি হলরুমে আয়োজিত দোয়া মাহফিলে বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা বিএনপির সাবেক উপদেষ্টা এম সিরাজুল ইসলাম, বর্তমান উপদেষ্টা মহি সুন্নাহ চৌধুরী নারজিস, গোলাম কিবরিয়া চৌধুরী শাহিন, গোলাপগঞ্জ পৌর বিএনপির সভাপতি মশিকুর রহমান মুহি, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মনিরুজ্জামান উজ্জ্বল, উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক এস এ রিপন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক দুলাল আহমদ, গোলাপগঞ্জ উপজেলা সেচ্চাসেবক দলের সদস্যসচিব আবেদ আহমদ, যুগ্ম আহবায়ক শাহিউল আলম চৌধুরী, জামাল উদ্দিন, সিনিয়র সদস্য কয়েছ আহমদ, গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক নেতা কামাল আহমদ, পৌর ছাত্রদলের সাবেক আহবায়ক তারেক আহমদ চৌধুরী প্রমুখ।
অপরদিকে, গোলাপগঞ্জ উপজেলার ফুলবাড়ি ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দের সঙ্গে অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরীর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। অপরদিকে, শুক্রবার বাদ জুমআ’ বিয়ানীবাজারের শ্রীধরা এলাকার সৈয়দ শাহ রাহ. হাফিজিয়া মাদরাসার ওয়াজ মাহফিলে অতিথির বক্তব্য রাখেন অ্যাডভোকেট এমরান আহমদ চৌধুরী। বিজ্ঞপ্তি





