খালেদা জিয়ার মাগফেরাত কামনায় খাদিমনগরে দোয়া মাহফিল
প্রকাশিত হয়েছে : ০৯ জানুয়ারি ২০২৬, ৭:২৩:৩৪ অপরাহ্ন

সিলেট সদর উপজেলার খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. দিলোয়ার হোসেনের আয়োজনে বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার রাত ৯টায় চেয়ারম্যান বাড়ি সংলগ্ন মাঠে খাদিমনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি নেতা মো. দিলোয়ার হোসেনের সভাপতিত্বে, সিলেট সদর উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মইন উদ্দিন ও সদর উপজেলা যুবদল নেতা আব্দুল হামিদ রানার যৌথ পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও সিলেট-১ আসনের বিএনপির মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী খন্দকার আব্দুল মুক্তাদির।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট জেলা বিএনপির সহ-সভাপতি শাহ জামাল নুরুল হুদা।
উপস্থিত ছিলেন সদর উপজেলা বিএনপির সহ সভাপতি ইসলাম উদ্দিন, সিলেট মহানগর যুবদল সহ সভাপতি আব্দুস সালাম লয়লু, জেলা যুবদলের যুগ্ম সম্পাদক জুনেদ আহমদ, সিলেট জেলা বিএনপি’র সহ প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক জাহেদ আহমদ, সদর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক কছির উদ্দিন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাইদুর রহমান সাঈদ, সদস্য, মামুনুর রশীদ হেলাল, খাদিমনগর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি সিরাজুল ইসলাম, সাধারণ সম্পাদক ডা. সাইদ আহমদ, সহ সভাপতি আব্দুল গফুর, হাবিবুর রহমান পংকি, সুরমান মিয়া, উপজেলা বিএনপি সহ ধর্ম বিষয়ক সম্পাদক আফতাব উদ্দিন, ৫নং ওয়ার্ড বিএনপির সভাপতি মন্তাজ আলী, ৭নং ওয়ার্ড বিএনপি সভাপতি রইছ আলী, সদর উপজেলা তাতি দলের যুগ্ম আহবায়ক তমিজুল মিয়া, খাদিমনগর ইউনিয়ন বিএনপি নেতা সামছুল আলম ছমছু ও আব্দুল হাসিম। দোয়া মাহফিলে মোনাজাত পরিচালনা করেন উমদার পাড়া জামে মসজিদের প্রধান ইমাম মাওলানা কলিম উল্ল্যাহ। বিজ্ঞপ্তি





