আলোর অন্বেষণ বইমেলায় সাধারণ জ্ঞান প্রতিযোগিতা কাল : রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ
প্রকাশিত হয়েছে : ১৪ জানুয়ারি ২০২৬, ৯:২৬:১০ অপরাহ্ন

সিলেটে চলছে ১০দিনব্যাপী ‘৬ষ্ঠ আলোর অন্বেষণ বইমেলা-২৬’। নগরীর দরগাহ গেইটস্থ কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদ-কেমুসাস প্রাঙ্গনে বইমেলা চলছে প্রতিদিন বেলা ২টা থেকে রাত ৯টা পর্যন্ত। প্রতিদিন মেলা চলাকালে মঞ্চে চলছে নানা আয়োজন। আজ (বৃহস্পতিবার) বইমেলার ৬ষ্ঠ দিনে বিকেল ৪টায় মেলামঞ্চে অনুষ্ঠিত হবে সাধারণ জ্ঞান প্রতিযোগিতা। পৃথক তিনটি বিভাগ ক-খ-গ গ্রুপে ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর শিক্ষার্থীদের নিয়ে হবে এই প্রতিযোগিতা।
প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুকদের ০১৭১২৩২৬০৯৯(সভাপতি-সাজু) ০১৭১১৬৬৮৪৩৯ (সাধারণ সম্পাদক-জামিল)
এদিকে বইমেলার চতুর্থ দিনে রচনা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। মঙ্গলবার বিকেল ৪ টায় রচনা প্রতিযোগিতা শুরু হয় এবং সন্ধ্যা ৬ টায় পুরস্কার বিতরণ করা হয়। আলোর অন্বেষণের সভাপতি সাজন আহমদ সাজুর সভাপতিত্বে ও কবি রিপন মিয়র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মো.কাপ্তান হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কবি ও বাচিকশিল্পী সালেহ আহমদ খসরু, কবি ও গবেষক দেওয়ান মাহমুদ রাজা চৌধুরী, কবি তাবেদার রসুল বকুল, প্রাবন্ধিক আব্দুল হক, ছড়াকার শাহাদত বখত শাহেদ, সিলেট ইলেকট্রনিক বিজনেস এসোসিয়েশনের যুগ্ন সম্পাদক শাহীন হোসেন। কোরআন তেলাওয়াত করেন ছড়াকার আব্দুল কাদির জীবন।
রচনা প্রতিযোগিতায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী অংশ নেয়। তিনটি গ্রুপে মোট ৯ জন বিজয়ীকে পুরস্কার প্রদান করেন অতিথিবৃন্দ। বিজ্ঞপ্তি





