অসামাজিক কর্মকাণ্ডে আরেকটি হোটেল সিলগালা : আটক ৩
প্রকাশিত হয়েছে : ১৬ জানুয়ারি ২০২৬, ৯:৪৪:০৭ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : অসামাজিক কার্যকলাপের অভিযোগে সিলেট নগরের আরেকটি হোটেল সিলগালা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ। বৃহস্পতিবার রাতে মহানগর গোয়েন্দা পুলিশ অভিযান চালিয়ে ১ নারীসহ ৪ জনকে আটকের পর বন্দরবাজাস্থ হোটেল ‘তালহা রেস্ট হাউস’ সিলগালা করা হয়।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ কমিশনার (দক্ষিণ) মো. শাহরিয়ার আলম জানান, বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর বন্দরবাজারস্থ আবাসিক হোটেল ‘তালহা রেস্ট হাউস’-এ অভিযান চালিয়ে অসামাজিক কার্যকলাপের অভিযোগে ১ জন নারী ও ২ জন পুরুষসহ ৩ জনকে আটক করা হয়। এসময় হোটেলটি সিলগালা করে নোটিশ টাঙ্গিয়ে দেয় পুলিশ।
এরআগে একই অভিযোগে গত বছরের নভেম্বরে একটি ও অক্টোবর মাসে নগরের ৬টি হোটেল সিলগালা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)।





