এসএসসি পরীক্ষার্থীদের টিসি দেবে না সিলেট বোর্ড
প্রকাশিত হয়েছে : ১৮ জানুয়ারি ২০২৬, ৯:০৪:৫৪ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদের ছাড়পত্রের আবেদনে সুপারিশ না করার নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, সিলেট। গতকাল রোববার বোর্ডের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, আন্ত:শিক্ষাবোর্ড পরীক্ষা নিয়ন্ত্রক কমিটির ১৯৭তম সভার সিদ্ধান্ত মোতাবেক ২০২৬ সালের এসএসসি পরীক্ষার্থীদেরকে চলতি বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের লক্ষ্যে কোনো ক্রমেই টিসি-বিটিসি দেওয়া যাবে না। এমতাবস্থায় টিসি/বিটিসি’র আবেদনপত্রে সুপারিশ না করার জন্য সংশ্লিষ্ট সকলকে অনুরোধ করা হলো। সিলেট শিক্ষাবোর্ডের অধীন সকল শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক/অধ্যক্ষ বরাবর অনুলিপি পাঠানো হয়েছে।





