পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লীগে জয় পেয়েছে ইয়ুথ সেন্টার ক্লাব
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ৬:৩৩:১০ অপরাহ্ন

সিলেট জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত পেনহিল ১ম বিভাগ ক্রিকেট লীগ এর বুধবারের খেলায় ইয়ুথ সেন্টার ক্লাব ৭ উইকেটে ইয়ং প্যাগাসাস ক্লাবকে হারিয়ে বিজয়ী হয়। ইয়ুথ সেন্টার ক্লাব টসে জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় এবং ইয়ং প্যাগাসাস ক্লাবকে ব্যাটিং করার আমন্ত্রণ জানায়। ইয়ং প্যাগাসাস ক্লাব ব্যাট করতে নেমে ২৩.১ ওভারে সব উইকেট হারিয়ে ৭৬ রান সংগ্রহ করে। ইয়ং প্যাগাসাস ক্লাবের পক্ষে জাফরুল ২৬ রান ও রোহান ১৫ রান সংগ্রহ করেন এবং ইয়ুথ সেন্টার ক্লাবের পক্ষে রাতুল ৪ উইকেট, আমিনুল ৩ উইকেট, শামীম ২ উইকেট ও সুফল ১ উইকেট লাভ করেন।
পক্ষান্তরে ইয়ুথ সেন্টার ক্লাব ১২.২ ওভারে ৩ উইকেট হারিয়ে ৮০ রান সংগ্রহ করে। ইয়ুথ সেন্টার ক্লাবের পক্ষে দিপন ৪৭ রান সংগ্রহ করেন এবং ইয়ং প্যাগাসাস ক্লাবের পক্ষে রহিম, নাহিম ও দিপন ১টি করে উইকেট লাভ করেন।
ম্যাচ পরবর্তী প্লেয়ার অব দ্যা ম্যাচ পুরস্কার বিতরণ অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থেকে সম্মাননা স্মারক ও প্লেয়ার অব দ্যা ম্যাচ প্রাইজমানি প্রদান করেন বাংলাদেশ ক্রিকেট আম্পায়ার্স এন্ড স্কোরার্স অ্যাসোসিয়েশন সিলেট এর সাধারণ সম্পাদক ও জাতীয় স্কোরার এইচ. ইউ.দীপু এবং স্কোরার উমর ফারুক শিপন। ম্যাচে প্লেয়ার অব দ্যা ম্যাচ মনোনীত হন ইয়ুথ সেন্টার ক্লাব এর খেলোয়াড় রাতুল (০৭-০২-২১-০৪)।
উক্ত লীগের কো-স্পন্সর ব্যবসা প্রতিষ্ঠান ‘মাহা’ এবং ‘ইবনেসিনা হাসপাতাল সিলেট লিঃ’। প্রতিদিন মাঠে এসে খেলা উপভোগ করার জন্য সিলেটের সর্বস্তরের জনসাধারণের প্রতি বিশেষভাবে আহবান জানিয়েছেন ১ম বিভাগ ক্রিকেট লীগ কমিটির সভাপতি খন্দকার রাজিন সালেহ আলম ও সম্পাদক কবির আহমদ। বিজ্ঞপ্তি





