দুর্নীতি মুক্তকরণ ফোরামের সভা অনুষ্ঠিত
প্রকাশিত হয়েছে : ২১ জানুয়ারি ২০২৬, ৮:৪৩:২০ অপরাহ্ন

আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে শীর্ষ দুর্নীতিবাজ, ঋণখেলাপি, দুর্বৃত্ত প্রার্থীদের বয়কট, সৎ যোগ্য প্রার্থী নির্বাচিত করতঃ ও গণভোটের সমর্থনে মঙ্গলবার সন্ধ্যা ৬টায় বন্দরবাজারের কুদরত উল্লা মসজিদ মার্কেটের তৃতীয় তলাস্থ কার্যালয়ে দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় কমিটির উদ্যোগে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে বক্তারা উপরোক্ত দাবিতে আগামী ২৬ জানুয়ারি সোমবার বিকেল ৩ টায় ঐতিহাসিক সিলেট কোর্ট পয়েন্টে নাগরিক সমাবেশ সফল করে তোলার জন্য নগরবাসীর প্রতি আহবান জানানো হয়।
দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরাম কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেনের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় সভাপতি মামুন রশীদ এডভোকেট, জেলা ব্যবসায়ী নেতা ও কেন্দ্রীয় সহ-সভাপতি মো. লায়েক মিয়া, কেন্দ্রীয় সহ তথ্য প্রচার প্রকাশনা সম্পাদক শাহিদুর রহমান জুনু, কেন্দ্রীয় নেতা, নবাব রোডের রেস্টুরেন্ট ব্যবসায়ী তাজ উদ্দীন, দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ যুব ফোরাম সিনিয়র যুগ্ম আহবায়ক রিখন তালুকদার রিখন প্রমুখ। বিজ্ঞপ্তি





