সিলেট জেলা অনূর্ধ্ব ১৬ দলকে জার্সি প্রদান
প্রকাশিত হয়েছে : ২২ জানুয়ারি ২০২৬, ৬:৩৮:০৭ অপরাহ্ন

সিলেট জেলা অনূর্ধ্ব-১৬ দলকে জার্সি উপহার দিয়েছে নোমান-ফাহিম ক্রিকেট ক্লাব। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের গেইম ডেভেলপমেন্ট কমিটির ব্যবস্থাপনায় বিভাগীয় অনূর্ধ্ব-১৬ ক্রিকেট টুর্নামেন্টে অংশ নিচ্ছে সিলেট জেলা অনূর্ধ্ব-১৬ দল। মৌলভীবাজার জেলা স্টেডিয়ামে চলছে বিভাগীয় পর্যায়ের কিশোর ক্রিকেটারদের এই টুর্নামেন্ট।
সিলেট জেলা স্টেডিয়ামে জার্সি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক রাহাত শামস। এছাড়াও উপস্থিত ছিলেন নোমান ও ফাহিম ক্রিকেট ক্লাবের কর্ণধার জাকারিয়া ইবনে আমিন, জাকির হোসেন ও নোমান আহমদ। জার্সি প্রদান অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা অনুর্ধ্ব-১৬ দলের দুই কোচ পলাশ কর ও নাসির বক্স। বিজ্ঞপ্তি





