সুনামগঞ্জ-৩ আসনে এড. পাশার প্রচারণা শুরু
প্রকাশিত হয়েছে : ২৩ জানুয়ারি ২০২৬, ৬:২২:৩৫ অপরাহ্ন

জগন্নাথপুর সংবাদদাতা: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ আসনের ১০দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী এডভোকেট শাহীনুর পাশা চৌধুরী আনুষ্ঠানিকভাবে জগন্নাথপুর থেকে নির্বাচনী জনসংযোগ শুরু করেছেন।
বৃহস্পতিবার পৌর শহরে মিছিল শেষে লিফলেট বিতরণ ও গণসংযোগের মাধ্যমে নির্বাচনী প্রচারণা শুরু করেন। তিনি রিক্সা প্রতিকে ভোট দিয়ে এলাকার খেদমত করার সুযোগ করে দিতে জগন্নাথপুর- শান্তিগঞ্জবাসীর প্রতি অনুরোধ জানান।
এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিস সুনামগঞ্জ জেলা উপদেষ্টা সৈয়দ আমিরুল ইসলাম, সাধারণ সম্পাদক জয়নুল ইসলাম, সহ সাধারণ সম্পাদক মাওলানা সাইফুর রহমান সাজাওয়ার, জগন্নাথপুর উপজেলা সহসভাপতি মাওলানা নুরুজ্জামান, মাওলানা সৈয়দ সানাওর আলী, মাওলানা ওমর ফারুক, মাওলানা রিয়াজ উদ্দিন রাজু, মাওলানা অলিউর রহমান চান মিয়া, সাধারণ সম্পাদক মুফতি আকমল হোসেন, সহ সাধারণ সম্পাদক মাওলানা মছরুর আহমদ খান, প্রশিক্ষণ সম্পাদক মাওলানা ফজলুর রহমান, অফিস সম্পাদক মাওলানা সৈয়দ শামীম আহমদ, বায়তুলমাল সম্পাদক মাওলানা ফয়জুল মুরসালিন, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের সেক্রেটারী মাওলানা মঈনুল ইসলাম আমীর, পাইলগাও ইউনিয়নের সাংগঠনিক মাওলানা আতাউর রহমান, খেলাফত মজলিস নেতা হাবিবুর রহমান, মিজানুর রহমান ও সালমান আহমদ প্রমুখ।





