সিলেট প্রেসক্লাবের নয়া কমিটির অভিষেক আজ
প্রকাশিত হয়েছে : ২৪ জানুয়ারি ২০২৬, ১২:০৫:২১ অপরাহ্ন
প্রধান অতিথি উপদেষ্টা আলী ইমাম মজুমদার

সিলেটের শত বছরের সাংবাদিকতার স্মারক প্রতিষ্ঠান সিলেট প্রেসক্লাবের ২০২৬-২৭ সেশনের কার্যনির্বাহী কমিটির অভিষেক অনুষ্ঠান আজ শনিবার সকাল ১১টায় ক্লাব ভবনে অনুষ্ঠিত হবে। অন্তর্বর্তী সরকারের খাদ্য ও ভূমি উপদেষ্টা আলী ইমাম মজুমদার এতে প্রধান অতিথি থাকবেন।
এতে ক্লাব সদস্যসহ আমন্ত্রিত অতিথিদের যথাসময়ে উপস্থিতি কামনা করেছেন সিলেট প্রেসক্লাব সভাপতি মুকতাবিস উন নূর ও সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম। বিজ্ঞপ্তি





