দোয়ারায় গণভোট সংক্রান্ত মতবিনিময় সভা
প্রকাশিত হয়েছে : ২৮ জানুয়ারি ২০২৬, ৯:১১:২৫ অপরাহ্ন

দোয়ারাবাজার প্রতিনিধি : সুনামগঞ্জের জেলা প্রশাসক ড. মোহাম্মদ ইলিয়াস মিয়া বলেছেন, গণভোটে ‘হ্যাঁ’-না ‘ভোট প্রদানে আমার কোন আপত্তি নেই। আমি ‘হ্যাঁ’ও বলব না, ‘না’ ও বলব না, এটা ভোটারদের ব্যক্তি স্বাধীনতার ইচ্ছে।
বুধবার বেলা ১২ টায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬ উপলক্ষে দোয়ারাবাজার উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি এসব কথা বলেন।
দোয়ারাবাজার উপজেলা নির্বাহী কর্মকর্তা অরুপ রতন সিংহ’র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন, দোয়ারাবাজার সেনা ক্যাম্পের ক্যাপ্টেন মোহাম্মদ শাওন, সহকারী পুলিশ সুপার (ছাতক-দোয়ারা) সার্কেল শেখ মো. মুরসালিন, দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু সালেহীন খাঁন।
এসময় রাজনৈতিক দলের নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন- সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী আজিজুল হক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সামছুল হক নমু, দোয়ারাবাজার উপজেলা জামায়াতের আমীর ডা. হারুন অর রশীদ, উপজেলা বিএনপির আহ্বায়ক আলতাফুর রহমান খসরু। বক্তব্য রাখেন, দোয়ারাবাজার উপজেলা প্রেসক্লাবের সভাপতি কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক এম এ মোতালিব ভূইয়া।





