ভাষা শহীদদের শ্রদ্ধা জানাবেন জামায়াত আমীর
প্রকাশিত হয়েছে : ২০ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৩:০২ অপরাহ্ন
জালালাবাদ ডেস্ক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভাষা শহীদদের শ্রদ্ধা জানাতে আজ শনিবার রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে যাবেন জামায়াতে ইসলামীর আমীর ও সংসদের বিরোধী দলীয় নেতা ডা. শফিকুর রহমান। গতকাল শুক্রবার বিকেলে জামায়াতের প্রচার বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রীয় আচার-অনুষ্ঠানের অংশ হিসেবে ২১ ফেব্রুয়ারি সকালে শফিকুর রহমান শহীদ মিনারে যাবেন। ১১ দলীয় ঐক্যজোটের সংসদ সদস্যরা তার সঙ্গে থাকবেন। সেখানে বলা হয়, জামায়াত আমির ভাষা শহীদদের কবর জিয়ারত করবেন এবং তাদের রুহের মাগফিরাত কামনা করে দোয়া করবেন।





