এম এ মালিকের খাদ্য-সামগ্রী বিতরণ
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৬:৫৭:২১ অপরাহ্ন

সিলেট দক্ষিণ সুরমায় সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বিএনপি চেয়ারপারসন এর উপদেষ্টা এম এ মালিক শনিবার দুপুর ১২টায় তার নিজ বাড়িতে রমজান মাস উপলক্ষে বিপুল সংখ্যক খাদ্য সামগ্রী অসহায় ও দারিদ্র্য শ্রেণীর মানুষের মধ্যে বিতরণ করেছেন। আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্টের সভাপতি আনোয়ার হোসেনের সভাপতিত্বে পরিবারের সদস্যদের উপস্থিতিতে এসময় তিনি বলেন, এলাকার সার্বিক উন্নয়ন ও গরিব মানুষের কল্যাণে তিনি ধারাবাহিকভাবে কাজ করে যাচ্ছেন। সম্প্রতি ত্রাণ সামগ্রী বিতরণ, ডিপ টিউবওয়েল স্থাপন, স্বাস্থ্যসেবা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নসহ একাধিক উদ্যোগের কথা তুলে ধরে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।
এম এ মালিক জানান, গত এক থেকে দুই মাসে এলাকায় প্রায় ৩১টি ডিপ টিউবওয়েল স্থাপন করা হয়েছে। আরও ১২-১৪টি টিউবওয়েলের কাজ আগামী তিন-চার দিনের মধ্যে সম্পন্ন হবে। এসব উদ্যোগের মাধ্যমে নিরাপদ পানির সুবিধা পাবে বহু পরিবার।
তিনি বলেন, ব্রিটিশভিত্তিক একটি পারিবারিক দাতব্য সংস্থা আনোয়ার ওয়েলফেয়ার ট্রাস্ট এর মাধ্যমে দীর্ঘদিন ধরে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়ানো হচ্ছে। ট্রাস্টের অর্থায়ন মূলত পরিবারের সদস্যদের অবদানে হলেও, অনেকে স্বচ্ছ হিসাবের মাধ্যমে সহযোগিতা করে থাকেন। এই ট্রাস্ট থেকে দরিদ্র শিক্ষার্থীদের পড়ালেখা, অসুস্থদের চিকিৎসা সহায়তা, গরিব মেয়েদের বিয়ে, দুর্যোগকালে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ এবং প্রতি রমজানে দুই থেকে তিন হাজার মানুষের মাঝে সহায়তা প্রদান করা হয়। বিজ্ঞপ্তি





