নগরীতে চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধার
প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৬, ৯:১২:৪০ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : নগরীর জেল রোডের আড়ং শপিং মলের সামনে থেকে চুরি হওয়া প্রাইভেট কার উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার গাড়িটি উদ্ধারের কথা জানায় কোতোয়ালী মডেল থানা পুলিশ।
পুলিশ জানায়, গত মঙ্গলবার রাত ৯টার দিকে জেল রোডস্থ আড়ং শপিং মলের সামনে রাখা তালাবদ্ধ অবস্থায় রাখা হালকা সোনালী রঙের ১৩০০ সিসি প্রাইভেটকার (ঢাকা মেট্রো-গ-১৩-৮৩০২; চেসিস নং ঊঊ ১১১-৫০১৪৩৩১, ইঞ্জিন নং ৪ ঊ-২০৮১৫০৭) চুরি হয়। গাড়িটির আনুমানিক মূল্য ৫,০০,০০০ টাকা। গাড়িটি এহসানুল হক পিয়ালের নামে রেজিস্ট্রেশনকৃত। অভিযোগকারী সাজিয়া জামান (২৬) গাড়িটি ব্যবহার করছিলেন। শপিং শেষে সাজিয়া জামান এসে দেখতে পান গাড়ি নেই। পরে ওইদিন রাতেই দ্রুত কোতোয়ালী মডেল থানায় অভিযোগ দায়ের করেন সাজিয়া জামান।
অভিযোগ পেয়ে অভিযানে নামেন কোতোয়ালী মডেল থানার বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলামের নেতৃত্বে সঙ্গীয় ফোর্স। পরে সিসিটিভি ফুটেজে দেখা যায়, রাত ৯:৩৭ মিনিটে অজ্ঞাতনামা চোরেরা কৌশলে তালা খুলে গাড়িটি নিয়ে যায়। সিসিটিভি বিশ্লেষণ ও গোপন সংবাদের মাধ্যমে ৩ ঘন্টার মধ্যে উপশহর ডি-ব্লক সানিহিল স্কুলের সামনে মেইন রোড থেকে পরিত্যক্ত অবস্থায় গাড়িটি উদ্ধার করে পুলিশ।
বন্দর বাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই শহিদুল ইসলাম বলেন, অভিযোগের পর এসএমপি কমিশনার ও কোতোয়ালী মডেল থানার ওসির দিক নির্দেশনায় অভিযানে নামি। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ ও গোয়েন্দা ভিত্তিতে ৩ ঘন্টার মধ্যেই গাড়িটি উদ্ধার করতে সক্ষম হই।





