এসএমপির অভিযান অব্যাহত, আরও ৬৩ জন আটক
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৬, ৮:২০:৫৮ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : অপরাধী ধরতে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) অভিযান অব্যাহত রয়েছে| গত ২৪ ঘণ্টায় ৬৩ জনকে আটক করা হয়েছে| আটককৃতরা নিয়মিত মামলা, ওয়ারেন্ট, চোরাচালান ও ছিনতাই মামলার আসামী| বুধবার (১৩ মে) এসএমপির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়|
এতে বলা হয়, মঙ্গলবার (১২ মে) দিনভর নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মোট ৪২ জনকে আটক করা হয়| এর মধ্যে নিয়মিত মামলার ১৩ জন, ওয়ারেন্টভুক্ত ৭ জন, বিনা পরোয়ানায় ২ জন এবং দক্ষিণ সুরমা থানা এলাকায় ৬ জন ছিনতাইকারী রয়েছে| এছাড়া মেট্রো অধ্যাদেশে ১৪ জনকে আটক করা হয়| একই সময়ে অভিযান চালিয়ে ১৬০ পিস ভারতীয় ক¤^ল ও ৯ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে|
এরপর বুধবার (১৩ মে) রাত ১২টা থেকে সকাল ৮টা পর্যন্ত আরও ৮ ঘণ্টার অভিযানে মহানগরীর বিভিন্ন থানা ও ডিবি পুলিশের পৃথক অভিযানে ২১ জনকে আটক করা হয়| এ সময় নিয়মিত মামলার ৩ জন, ওয়ারেন্টভুক্ত ৪ জন, ৬ জন মাদকসেবী, ৬ জন সন্দেহভাজন এবং ২ জন জুয়াড়ি আটক হয়| এ সময় এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৭ হাজার ৪১০ পিস ভারতীয় কিটক্যাট চকলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ|
পুলিশ জানিয়েছে, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করে আদালতে সোপর্দ করা হচ্ছে| মহানগরীতে আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে|




