প্রবাসী হজ্বযাত্রীদের নিয়ে সিপার এয়ার সার্ভিসের দ্বিতীয় প্রশিক্ষণ কর্মশালা
প্রকাশিত হয়েছে : ১৩ মে ২০২৬, ৮:১৮:১৩ অপরাহ্ন

সিলেটের স্বনামধন্য ট্রাভেল এজেন্সি সিপার এয়ার সার্ভিসের উদ্যোগে প্রবাসী হজ্বযাত্রীদের নিয়ে দ্বিতীয় হজ্ব প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| মঙ্গলবার সন্ধ্যায় নগরীর নয়াসড়কস্থ একটি অভিজাত হোটেলের সম্মেলনকক্ষে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়|
প্রশিক্ষণ কর্মশালায় প্রবাসী হজ্বযাত্রীদের হজ্বের আহকাম, আরকান এবং বিভিন্ন ফিকহি দিক নিয়ে আলোচনা করেন ঢাকাস্থ সৌদি আরব দূতাবাসের দ্বায়ী ও হাজী কুদরত উল্লাহ জামে মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান মাদানী| এসময় তিনি উপস্থিত প্রবাসী হাজীদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং বিভিন্ন বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন| কর্মশালার শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সিপার এয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা খন্দকার সিপার আহমদ| এছাড়া সিপার এয়ার সার্ভিসের পরিচালক খন্দকার ইসরার আহমদ-সহ কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন|
সিপার এয়ার সার্ভিসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রতিষ্ঠাতা খন্দকার সিপার আহমদ বলেন, হজ্বযাত্রীদের নিয়ে সিপার এয়ার সার্ভিসের উদ্যোগে ইতোমধ্যে একটি প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে| প্রবাসী হজ্বযাত্রীদের কথা মাথায় রেখে এই দ্বিতীয় প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হলো| সিপার এয়ার সার্ভিসের মাধ্যমে এবছর আল্লাহর ঘরের মেহমানরা সুষ্ঠুভাবে হজ্ব সম্পাদন করতে পারবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন|




