জালালাবাদ ই-পেপার
সিলেট, | | |
logo
  • আজকের পত্রিকা
    • প্রথম পাতা
    • শেষ পাতা
    • সম্পাদকীয়
    • উপসম্পাদকীয়
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • সিলেট
    • সুনামগঞ্জ
    • মৌলভীবাজার
    • হবিগঞ্জ
  • প্রবাস
  • মুক্তমত
  • সংগঠন সংবাদ
  • খেলাধুলা
  • পর্যটন
  • সাহিত্য
  • অন্যান্য
    • এক্সক্লুসিভ
    • সপ্তডিঙা
    • নারী সমাজ
    • বিজ্ঞান ও প্রযুক্তি
    • স্বাস্থ্য
    • আলোকিত জীবন
    • ফিচার
    • স্মরণ
  • প্রথম পাতা
  • শেষ পাতা
  • সিলেট
  • সুনামগঞ্জ
  • মৌলভীবাজার
  • হবিগঞ্জ
  • সম্পাদকীয়
  • উপসম্পাদকীয়
  • এক্সক্লুসিভ
  • জাতীয়
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • সংগঠন সংবাদ
  • প্রবাস
  • মুক্তমত
  • সাহিত্য
  • খেলাধুলা
  • পর্যটন
  • সপ্তডিঙা
  • নারী সমাজ
  • বিজ্ঞান ও প্রযুক্তি
  • স্বাস্থ্য
  • স্মরণ
  1. প্রচ্ছদ
  2. প্রচ্ছদ

অপেশাদার আচরণ করলে কঠোর ব্যবস্থা : এসএমপি কমিশনার


প্রকাশিত হয়েছে : ০৫ মার্চ ২০২৬, ৯:০৮:১৬ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট মেট্রোপলিটন পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী বলেছেন, পুলিশ যদি কারও সঙ্গে অপেশাদার আচরণ করে, তবে তাকে কোনো ছাড় দেওয়া হবে না। এ ধরনের অপশেদার আচরণের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এজন্য পুলিশ সদস্যদেরকে সতর্ক থাকার পাশাপাশি ড্রেসকোড অনুসরণ করে সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান। তিনি গতকাল বৃহস্পতিবার সকালে সিলেট মেট্রোপলিটন পুলিশ লাইন্সের হলরুমে এসএমসপির ট্রাফিক বিভাগের মাসিক কল্যাণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
পুলিশ কমিশনার বলেন, সিলেট মহানগরের জনদুর্ভোগ লাঘব এবং নগরবাসীর নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে সবাইকে আন্তরিকভাবে কাজ করতে হবে। শহরকে যানজটমুক্ত রাখতে অনিবন্ধিত সিএনজি চালিত অটোরিকশা, ব্যাটারিচালিত রিকশা ও অবৈধ যানবাহনের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে হবে।
তিনি আরও বলেন, ট্রাফিক বিভাগ বাংলাদেশ পুলিশের সবচেয়ে দৃশ্যমান অঙ্গ। এখানে ভালো কাজের যেমন পুরস্কার রয়েছে, তেমনি খারাপ কাজের জন্য রয়েছে শাস্তি। এ সময় যানবাহন নিয়ন্ত্রণ, জনসাধারণের যাতায়াত ব্যবস্থা সু-শৃঙ্খল রাখা এবং বিভিন্ন উদ্ধার কার্যক্রমে অবদানের জন্য ট্রাফিক বিভাগের বিভিন্ন পদবীর ১৫ জন সদস্যকে বিশেষ পুরস্কার প্রদান করেন তিনি।
সভায় পুলিশ কমিশনার ট্রাফিক বিভাগের বিভিন্ন পদবীর সদস্যদের বক্তব্য শোনেন এবং তাৎক্ষণিকভাবে কিছু সমস্যার সমাধান করেন। পাশাপাশি কিছু বিষয় দ্রুত সমাধানের জন্য সংশ্লিষ্ট দপ্তরকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন। এসএমপির উপ-পুলিশ কমিশনার (ট্রাফিক) সুদীপ্ত রায়ের সভাপতিত্বে কল্যাণ সভায় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) এনামুল হক, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপস) মাসুদ রানা ও এডিসি ট্রাফিক গৌতম দেব প্রমুখ।

প্রচ্ছদ এর আরও খবর
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট

সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট

সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০

এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০

এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার

এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার

সর্বশেষ সংবাদ
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
সেপ্টেম্বরে সিলেটে ডেঙ্গুর দাপট
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
বিএনপি সরকার দলীয়করণের ভাইরাসে আক্রান্ত : মু. ফখরুল ইসলাম
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
ঝেরঝেরী পাড়ার জলাবদ্ধতা-দুর্ভোগ পরিদর্শনে সিসিক প্রশাসক
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
সিলেট সীমান্তে বিজিবির ২৬ লাখ টাকার চোরাইপণ্য জব্দ
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসএমপির ২৪ ঘন্টার অভিযানে গ্রেফতার ৩০
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
এসআরবির অভিযানে চীনা রাইফেল উদ্ধার
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
সিলেটে হামে সেপ্টেম্বরে ২৯ মৃত্যু
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই প্রধানমন্ত্রী বসলে সব সমস্যার সমাধান সম্ভব: ভারতীয় হাইকমিশনার
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
দুই রেস্টুরেন্টকে ২৫ হাজার টাকা জরিমানা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সুপার এল নিনিয়োর ভয়াবহ রূপ: বিশ্বজুড়ে চরম বিপর্যয় ও প্রাণহানির শঙ্কা
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
সন্ধ্যায় সিলেটে হালকা বৃষ্টি, তবুও কমছে না গরম
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
হবিগঞ্জে পরিবহন ধর্মঘট কাল
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
এক দফা দাবিতে ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীদের অবস্থান
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’ 
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
জেলা পরিষদ প্রশাসকের সাথে জমিয়তের সৌজন্য সাক্ষাত
© 2019 dailyjalalabad.com
All Rights Reserved

সম্পাদক: মুকতাবিস উন নূর

কার্যালয়: কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্স (৩য় তলা) বন্দরবাজার, সিলেট
ফোন : 8802996634163, মোবাইল: বার্তা-01711-173428,
বিজ্ঞাপন : 01712-991855, সার্কুলেশন : 01686934010

Editor
Muqtabis Un Noor
Qudratullah Mosque Complex
Bondorbazar, Sylhet-3100.

ইমেইল ::
বার্তা : dailyjbad@gmail.com
বিজ্ঞাপন : jalalabadad@gmail.com
সাহিত্য : jalalabadshahitta@gmail.com
নারী পাতা : jalalabadnari@gmail.com
পর্যটন পাতা : Jalalabadtourism@gmail.com
ধর্মীয় পাতা : alokitojibonjb@gmail.com

Developed by: Web Design & IT Company in Bangladesh

Facebook
Go to top