শাহজালাল মাজার থেকে চোর আটক
প্রকাশিত হয়েছে : ২৮ ফেব্রুয়ারি ২০২৬, ৯:৩৮:৩৪ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : সিলেট নগরীর হযরত শাহজালাল (র.) মাজার এলাকায় চুরির অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে কতোয়ালি থানা পুলিশ। শুক্রবার দুপুরে মাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। আটককৃতের নাম নিজাম উরফে মিন্টু (৪১)। সে মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলার বাসিন্দা।
এর সত্যতা নিশ্চিত করে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া অফিসার অতিরিক্ত উপ-কমিশনার মোহাম্মদ সাইফুল ইসলাম জানান, আটক নিজাম উরফে মিন্টুর বিরুদ্ধে সিলেটের বিভিন্ন থানায় চারটি মামলা রয়েছে। তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।





