ডায়াবেটিক সমিতির আলোচনা সভা
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৭:৩২:০১ অপরাহ্ন
ডায়াবেটিস সচেতনতা দিবস উপলক্ষে সিলেট ডায়াবেটিক সমিতির উদ্যোগে আলোচনা সভা শনিবার বেলা সাড়ে ১১টায় সমিতির বীর মুক্তিযোদ্ধা ইফতেখার হোসেন শামীম সভাকক্ষে অনুষ্ঠিত হয়।
সিলেট ডায়াবেটিক হাসপাতালের সুপারিনটেনডেন্ট ডা. এ.টি.এম. জাফর আহমেদ এর পরিচালনায় আলোচনা সভায় সভাপতির বক্তব্য রাখেন সমিতির সভাপতি অধ্যাপক ডা. এম. এ. আহবাব।
বক্তব্য রাখেন সিলেট ডায়াবেটিক সমিতির যুগ্ম-সাধারণ সম্পাদক শিবব্রত ভৌমিক চন্দন ও যুগ্ম-সাধারণ সম্পাদক আফতাব চৌধুরী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সমিতির কার্যনির্বাহী কমিটির সদস্য মো. মুজিবুর রহমান, হাসপাতালের চিফ মেডিকেল অফিসার ডা. মো. আব্দুল মুক্তাদির কোরেশী সুমন, আবাসিক মেডিকেল অফিসার ডা. নিহারেন্দু দাস, মেডিকেল অফিসারডা. রাশেদা চৌধুরীসহ সমিতি ও হাসপাতালের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
এদিকে, নীরব ঘাতক ডায়াবেটিস রোগ সম্পর্কে জনসাধারণের মধ্যে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে হাসপাতাল প্রাঙ্গণে সকাল দশটাটা থেকে বেলা সাড়ে বারোটা পর্যন্ত রোগীদের বিনামূল্যে ডায়াবেটিস পরীক্ষা করা হয়। এছাড়াও বেলা ১১ টায় প্রতিপাদ্য সম্বলিত ব্যানার সহকারে বর্ণাঢ্য র্যালী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিজ্ঞপ্তি





