নগরের যেসব এলাকায় কাল বিদ্যুৎ থাকবেনা
প্রকাশিত হয়েছে : ০১ মার্চ ২০২৬, ৯:৩১:৩৯ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার : ট্রান্সমিটার মেরামত ও সংরক্ষণ, সঞ্চালন লাইন উন্নয়ন ও গাছপালার শাখা-প্রশাখা কাটার জন্য সোমবার (২ মার্চ) নগরীর বেশকিছু গুরুত্বপূর্ণ এলাকায় বিদ্যুৎ সরবরাহ করা সম্ভব হবেনা। রোববার (১ মার্চ) বিকালে বিষয়টি এক বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছে সিলেট বিদ্যুৎ উন্নয়ন বোর্ড।
এতে বলা হয়েছে, সোমবার (২ মার্চ) সকাল ৬টা থেকে ১১টা পর্যন্ত বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর ৩৩ কেভি শ্রীরামপুর, গোটাটিকর, ১১ কেভি শিববাড়ীবাজার, চান্দাই, বিসিক ফিডারের আওতাধীন মোমিনখলা, বারখলা, গালিমপুর, শিববাড়ী, জৈনপুর, পৈত্যপাড়া, ফকিরপাড়া, তালুকদারপাড়া, সোনারগাঁও রয়েল সিটি, খোজারখোলা, পাঠানপাড়া, আলমপুর, গোটাটিকর, ষাটঘর, গঙ্গারামের চর, কুশিঘাট, পালপুর ও আশাপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ সম্ভব হবেনা।
সাট-ডাউন চলাকালে বিদ্যুৎ লাইন সচল বলে গণ্য করা হবে। নির্ধারিত সময়ের আগে কাজ শেষ হলে তাৎক্ষনিক বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছেন বিক্রয় ও বিতরণ বিভাগ-৩ এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই আরেফিন। তিনি সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃপ্রকাশ করে সহযোগীতা চেয়েছেন।





