ওসমানীনগরে নকশী বাংলার ফুডপ্যাক বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৩ মার্চ ২০২৬, ৭:২৮:১৩ অপরাহ্ন
ওসমানীনগর প্রতিনিধি: ওসমানীনগরে সুবিধাবঞ্চিত মানুষ এর মাঝে ফুডপ্যাক বিতরণ করেছে বেসরকারি জাতীয় উন্নয়ন সংস্থা নকশী বাংলা ফাউন্ডেশন। চানা, ডাল, তেল, পেঁয়াজ, আলু, মুড়ি ইত্যাদির সমন্বয়ে তৈরি ফুডপ্যাক বিতরণ করা হয়। মঙ্গলবার উপজেলা আঙ্গিনায় প্রান্তিক জনগোষ্ঠীর মধ্যে ফুডপ্যাক বিতরণ করা হয়।
নকশী বাংলা ফাউন্ডেশনের সভাপতি প্রিন্সিপাল শাহীনুর রহমান চৌধুরীর সভাপতিত্বে ফুডপ্যাক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনমুন নাহার আশা। দি নিউ নেশন ও দৈনিক জনকণ্ঠের সিলেট ব্যুরো প্রধান এস এ শফির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দয়ামীর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এস টি এম ফখর উদ্দিন। বক্তব্য রাখেন ফাউন্ডেশনের সহ-সভাপতি আব্দুল আজিজ, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওসমান গনি, দৈনিক জালালাবাদের ওসমানীনগর প্রতিনিধি মুহিব হাসান, দৈনিক সিলেটের ডাক এর ওসমানীনগর প্রতিনিধি কয়েছ মিয়া, দৈনিক ইনকিলাবের ওসমানীনগর প্রতিনিধি মাওলানা আবুল কালাম, দৈনিক অর্থনীতি কাগজ প্রতিনিধি শিব্বির আহমদ, নকশী বাংলা ফাউন্ডেশনের কার্যনির্বাহী কমিটির সদস্য জাকির হোসেন সহ শতাধিক জনসাধারণ উপস্থিত ছিলেন।





