জগন্নাথপুরে হত-দরিদ্র পরিবারে হাদিয়া বিতরণ
প্রকাশিত হয়েছে : ০৪ মার্চ ২০২৬, ৫:৪৮:৫০ অপরাহ্ন

জগন্নাথপুর প্রতিনিধি : পবিত্র মাহে রমজান উপলক্ষে যুক্তরাজ্য প্রবাসী দেওয়ান মহসিন উদ্দীনের উদ্যোগে ও দেওয়ান ফাউন্ডেশনের সৌজন্যে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বিভিন্ন গ্রামের হত দরিদ্র পরিবারের মাঝে হাদিয়া বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার শ্রীধরপাশা গ্রামের দেওয়ান বাড়ীতে হাদিয়া বিতরণ পূর্ব আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উমরাহ মিয়া কোরেশী ফাউন্ডেশনের চেয়ারম্যান যুক্তরাজ্য প্রবাসী সমাজসেবক হাবিব আলম কোরেশীর সভাপতিত্বে ও মাওলানা সাইফুর রহমান সাজওয়ারের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোহাম্মদ আবুল হোসেন।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর সাংবাদিক ফোরামের সভাপতি মো. হুমায়ুন কবির, মাস্টার কুতুব উদ্দিন প্রমুখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন হাফিজ হাম্মাদ আহমেদ সাদী। দেওয়ান রুমেন উদ্দীনের সার্বিক তত্ত্বাবধানে ইউনিয়নের শ্রীধরপাশা, নোয়াপাড়া, তেলিকোনা, জগদীশপুর, গলাখাল, কামারখালসহ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ৩ শতাধিক পরিবারের মাঝে এ হাদিয়া প্রদান করা হয়। এসময় এলাকার সমাজকর্মী আব্দুল খালিক, ইবরাজ মিয়া, দেওয়ান রুমেন উদ্দিন, লুৎফুর রহমান, চান মিয়া, ফয়জুলহকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন। পরে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা সাইফুর রহমান সাজওয়ার।




